Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

দ্বৈত নাগরিক

ব্রাজিলে অভিষেকেই জোড়া গোল রবিনহো জুনিয়রের

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১৫:৩৪
শেয়ার করুন:
ব্রাজিলে অভিষেকেই জোড়া গোল রবিনহো জুনিয়রের

প্রতিভাবান ফুটবলারদের খোঁজে জোরেশোরে মাঠে নেমেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। পেরুর বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ইংল্যান্ডে জন্ম নেওয়া মাতেউস ফেরেইরার পাশাপাশি ব্রাজিল ও ইতালির দ্বৈত নাগরিকত্ব থাকা ফরোয়ার্ড রবিনহো জুনিয়রকে ডেকেছিলেন অনূর্ধ্ব-২০ দলের কোচ পাওলো ভিক্টর। প্রথম ম্যাচেই জোড়া গোল করে ব্রাজিলকে ৯-০ গোলের বিশাল জয় এনে দিয়েছেন কিংবদন্তি রবিনহোর ছেলে।

গতকাল সোমবার বেলেমের মাঙ্গুয়েইরাও স্টেডিয়ামে পেরুর মুখোমুখি হয় ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল। ব্রাজিলের সান্তোস থেকে ধারে ইতালিয়ান সিরি আ-র ক্লাব জেনোয়ায় খেলা রবিনহো জুনিয়র বিরতির পর বদলি হিসেবে মাঠে নামেন। ৫৬তম মিনিটে হেড থেকে দলের পঞ্চম গোলটি করার পর ৫৮তম মিনিটে পেনাল্টি বক্সের প্রান্ত থেকে বাঁ পায়ের নিচু কোনাকুনি শটে নিজের দ্বিতীয় গোলটি করেন ১৮ বছরের এই কিশোর।

আরও পড়ুন

পর্তুগালের হারে মহাখুশি রোনালদোর মা!

১৭ নভেম্বর ২০২৬

ব্রাজিলের গোল উৎসবের এই ম্যাচে হ্যাটট্রিক করেছেন আন্দ্রে; এছাড়া একটি করে গোল করেছেন মাতেউস ফেরেইরা, জুয়ান নুনেস ও ইউরি লেলেস এবং অপর গোলটি আসে আত্মঘাতী থেকে। ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জাতীয় দল নিয়ে নিজের স্বপ্নের কথা জানান আগামী ১৭ ডিসেম্বর ১৯ বছরে পা রাখতে যাওয়া রবিনহো জুনিয়র। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের হয়ে খেলা স্বপ্নের মতো হলেও দ্বৈত নাগরিকত্ব থাকায় ভবিষ্যতে ইতালির জাতীয় দলের হয়ে খেলার সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেননি তিনি।

রবিনহো জুনিয়র বলেন, ‘প্রতিটি শিশুরই স্বপ্ন থাকে নিজের জাতীয় দলের প্রতিনিধিত্ব করার। আমার দুটি (দেশ) আছে। যেকোনো একটিই স্বাগত। অবশ্যই পাওলো ভিক্টর বলেছেন যে তিনি আমাকে নিয়ে পরিকল্পনা করছেন। তাই আমি প্রস্তুত আছি। জাতীয় দলে সুযোগ পাওয়াটা সবসময়ই সময়ের ব্যাপার। আমি বলতে পারি না যে আমার জায়গা নিশ্চিত হয়ে গেছে। সেই যোগ্যতা অর্জনের জন্য আমি আরও কঠোর পরিশ্রম করব।’

আরও পড়ুন

ভিনির সাবেক প্রেমিকার সঙ্গে নেইমারের প্রেম!

১৭ নভেম্বর ২০২৬

২০২৭ সালের জানুয়ারিতে কলম্বিয়ায় অনুষ্ঠিত হবে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ। আপাতত সেই দলে জায়গা করে নেওয়াই রবিনহো জুনিয়রের লক্ষ্য। এদিকে দ্বৈত নাগরিকত্ব থাকা খেলোয়াড়দের জাতীয় দলের পাইপলাইনে আনার বিষয়ে কোচ পাওলো ভিক্টর বলেন, ‘এই খেলোয়াড়দের খুঁজে বের করতে আমরা বিভিন্ন দেশে ভ্রমণ করেছি এবং বিদেশি ক্লাবগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করেছি। কারণ আমাদের স্কাউটিংয়ের পরিধি আরও বাড়াতে হবে এবং দ্বৈত নাগরিকত্ব থাকা এই খেলোয়াড়দের সুযোগ করে দিতে হবে।’

উল্লেখ্য, গত গ্রীষ্মের দলবদলের শেষ দিনে সান্তোস থেকে ৮ মিলিয়ন ইউরোতে স্থায়ীভাবে কেনার শর্তে এক বছরের ধারে ইতালির জেনোয়ায় যোগ দেন রবিনহো জুনিয়র। গত ১৭ অক্টোবর রোমার বিপক্ষে ম্যাচ দিয়ে জেনোয়ার মূল দলের হয়ে সিরি আ-তে তার অভিষেক হয়। এবার জাতীয় দলের বয়সভিত্তিক পর্যায়েও দুর্দান্ত শুরু করে নিজের আগমনী বার্তা দিয়ে রাখলেন রবিনহো জুনিয়র।

রবিনহোরবিনহো জুনিয়রব্রাজিল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন