Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

জেসুসের জবাব

পর্তুগালের হারে মহাখুশি রোনালদোর মা!

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১৪:১৯
শেয়ার করুন:
পর্তুগালের হারে মহাখুশি রোনালদোর মা!

ডেনমার্কের কাছে ৪-১ গোলে পর্তুগালের বড় হারের পর জাতীয় দলের তীব্র সমালোচনা করেছেন ক্রিস্তিয়ানো রোনালদোর মা দোলোরেস আভেইরো। পর্তুগালের এই পরাজয়ে তিনি ‘খুশি’ হয়েছেন জানিয়ে দাবি করেছেন, জাতীয় দলে তাঁর ছেলেকে প্রাপ্য সম্মান দেওয়া হয়নি। পাশাপাশি সাবেক এই অধিনায়কের অনুপস্থিতিতে সংবর্ধনা দেওয়ার সময় নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

দোলোরেস আভেইরো স্পষ্ট ভাষায় বলেন, ‘এই পরাজয়টি তাদের প্রাপ্যই ছিল, এবং আমি এতে খুশি হয়েছি।’ সংবর্ধনা প্রসঙ্গে ক্ষোভ ঝেড়ে তিনি যোগ করেন, ‘সংবর্ধনাটি তাঁর (রোনালদোর) উপস্থিতিতে দেওয়া উচিত ছিল।’ রোনালদোর শৈশবের ক্লাব স্পোর্টিং লিসবনই কেবল তাঁকে যথাযথ স্বীকৃতি দেবে বলে বিশ্বাস আভেইরোর। তিনি বলেন, ‘এখানেই, স্পোর্টিংয়েই আমরা তাঁকে সংবর্ধনা দেব। এখানে তারা তাঁর মূল্য বোঝে।’

আরও পড়ুন

রোনালদোকে শ্রদ্ধা জানানোর ম্যাচে পর্তুগালের রেকর্ড পরাজয়!

১৫ নভেম্বর ২০২৬

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদোর সম্মানে ডেনমার্কের বিপক্ষে ম্যাচটিতে পর্তুগাল জাতীয় দলের খেলোয়াড়েরা ৭ নম্বর জার্সি পরে মাঠে নেমেছিলেন। তবে এই সম্মান প্রদানের প্রক্রিয়া নিয়ে আপত্তি আছে রোনালদোর মায়ের। জাতীয় দলে থাকতে সতীর্থরা রোনালদোকে সম্মান করেননি বলে অভিযোগ তুলেছেন আভেইরো, ‘জাতীয় দলে তাকে সম্মান দেওয়া হয়নি, এমনকি তার সতীর্থদের কাছ থেকেও না।’

এদিকে দোলোরেস আভেইরোর এমন মন্তব্য নিয়ে পর্তুগাল কোচ জর্জ জেসুসকে প্রশ্ন করা হলে তিনি রোনালদোর মায়ের সঙ্গে কোনো ধরনের বাগ্‌যুদ্ধে জড়াতে অস্বীকৃতি জানান। আভেইরোর প্রতি নিজের শ্রদ্ধার কথা জানিয়ে জেসুস বলেন, ‘এখন কি আমাকে ক্রিস্তিয়ানো রোনালদোর মায়ের কথার জবাব দিতে হবে? আমারও মা আছেন। ক্রিস্তিয়ানোর মা এমন একজন ভদ্রমহিলা, যাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি। মা তো মা-ই, এ নিয়ে কিছু বলার নেই। আমি তাঁর বক্তব্য বুঝতে পারছি।’

আরও পড়ুন

ভোর সাড়ে ৬টায় লেখা হয় লিটনের চিরকুট

১৭ নভেম্বর ২০২৬

উল্লেখ্য, দুই দশকেরও বেশি সময় পর্তুগালের প্রতিনিধিত্ব করা ৪১ বছর বয়সী রোনালদো কোচ জেসুসের সঙ্গে মতবিরোধের জেরে চলতি মাসের শুরুতে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। গত সেপ্টেম্বরে নরওয়ের বিপক্ষে একটি ম্যাচে রোনালদোকে ওয়ার্ম-আপ করতে বলার পরও বদলি হিসেবে মাঠে না নামানোয় জেসুসের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তোলেন পর্তুগিজ মহাতারকা।

ওই ঘটনার পর জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ায় তাঁকে ৩০ দিনের নিষেধাজ্ঞা ও প্রতীকী জরিমানা করা হয়েছিল। পরবর্তীতে তিনি ক্ষমা চাইলেও জাতীয় দলে ফেরার পরিবর্তে ২৩ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন। পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে বিশ্ব রেকর্ড ২৩৪টি ম্যাচ খেলে ১৪৬টি গোল নিয়ে ক্যারিয়ার শেষ করেছেন রোনালদো।

ক্রিস্তিয়ানো রোনালদোজর্জ জেসুসদোলোরেস আভেইরো
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়