Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

রোনালদোকে শ্রদ্ধা জানানোর ম্যাচে পর্তুগালের রেকর্ড পরাজয়!

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১০:৫৫
শেয়ার করুন:
রোনালদোকে শ্রদ্ধা জানানোর ম্যাচে পর্তুগালের রেকর্ড পরাজয়!

পর্তুগালের ফুটবলাররা রোনালদোর ৭ নম্বর জার্সি পরে মাঠে নেমেছিলেন।

ক্রিস্তিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর প্রথমবারের মতো মাঠে নেমেছিল পর্তুগাল। কিংবদন্তি অধিনায়ককে শ্রদ্ধা জানানোর আবেগঘন রাতটিই শেষ পর্যন্ত রূপ নিল চরম দুঃস্বপ্নে। শনিবার রাতে ব্রাগার এস্তাদিও মিউনিসিপ্যালে উয়েফা নেশনস লিগের ম্যাচে ডেনমার্কের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে স্বাগতিকেরা। দেশটির ১০৫ বছরের আন্তর্জাতিক ফুটবল ইতিহাসে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে ঘরের মাঠে এটিই পর্তুগালের সবচেয়ে বড় ব্যবধানের হার।

গত ৫ নভেম্বর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দেন রোনালদো। ২৩ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের জন্য তাকে সম্মান জানাতে ম্যাচের শুরুতে পর্তুগালের সব খেলোয়াড় এমনকি শিশু মাসকটরাও রোনালদোর আইকনিক ‘৭ নম্বর’ জার্সি পরে নেমেছিলেন। ম্যাচের সপ্তম মিনিটে দর্শকেরা দাঁড়িয়ে করতালির মাধ্যমে সাবেক অধিনায়ককে অভিবাদনও জানান। কিন্তু মাঠের লড়াইয়ে সেই আবেগ উবে যেতে সময় লাগেনি। @

আরও পড়ুন

আর্জেন্টিনার ফকল্যান্ডস থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ

১৫ নভেম্বর ২০২৬

ম্যাচের প্রথম ৪২ মিনিট গোলশূন্য থাকার পর ৪৩ মিনিটে রুবেন দিয়াসের হ্যান্ডবলের সুবাদে পেনাল্টি পায় ডেনমার্ক। স্পট কিক থেকে গোল করে সফরকারীদের এগিয়ে দেন অধিনায়ক পিয়েরে-এমিল হয়বার্গ। বিরতির পর শুরু হয় রাসমুস হয়লুন্দের তাণ্ডব। দ্বিতীয়ার্ধের শুরুতেই (৫০ মিনিট) দুর্দান্ত ভলিতে ব্যবধান দ্বিগুণ করার পর ৫৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে পর্তুগালকে ম্যাচ থেকে ছিটকে দেন এই স্ট্রাইকার।

৭৫ মিনিটে বদলি নামা মাথিয়াস ইয়েনসেনের ক্রস থেকে দারুণ এক হেডে স্কোরলাইন ৪-০ করেন ডেনিশ ডিফেন্ডার ইয়োয়াকিম অ্যান্ডারসেন। যোগ করা সময়ে (৯০+৩ মিনিট) বের্নার্দো সিলভা একটি গোল শোধ করলেও তা কেবল ব্যবধানই কমিয়েছে। ঘরের মাঠে পর্তুগালের সবচেয়ে বড় হারটি এসেছিল ১৯৪৭ সালের ২৫ মে, লিসবনে ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে ১০-০ গোলে। আর প্রতিযোগিতামূলক ম্যাচে নিজেদের মাঠে এর আগে একাধিক গোলের ব্যবধানে মাত্র চারবার হেরেছিল পর্তুগাল। সবশেষ এমন হার এসেছিল ১৯৯৩ সালে, বিশ্বকাপ বাছাইয়ে ইতালির বিপক্ষে।

অবশ্য বড় ব্যবধানে হারলেও নেশনস লিগের ‘এ’ লিগের চার নম্বর গ্রুপে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে পর্তুগাল। অন্যদিকে এই জয়ে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল ডেনমার্ক।

পর্তুগালডেনমার্কউয়েফা নেশনস লিগক্রিস্তিয়ানো রোনালদো
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের মামলায় এসপি জাহাংগীর গ্রেপ্তার

    আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের মামলায় এসপি জাহাংগীর গ্রেপ্তার

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    বাউফলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, হোলি খেলে উল্লাস

    বাউফলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, হোলি খেলে উল্লাস

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ডিসেম্বর জুড়ে কর্মসূচি, মাঠ দখলে রাখবে বিএনপি

    ডিসেম্বর জুড়ে কর্মসূচি, মাঠ দখলে রাখবে বিএনপি