Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

আইএফএবির দাবি

সুইজারল্যান্ড ম্যাচে আর্জেন্টিনাকে সুবিধা দিয়েছে ভিএআর

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ২১:১৪
সুইজারল্যান্ড ম্যাচে আর্জেন্টিনাকে সুবিধা দিয়েছে ভিএআর

সংগৃহীত ছবি

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের ফরোয়ার্ড ব্রিল এমবলোকে লাল কার্ড দেখানো ছিল ভুল সিদ্ধান্ত। সোমবার এক ব্যাখ্যায় এমনটাই জানিয়েছে ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা আইএফএবি।

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের ৭২তম মিনিটে ভিএআর পর্যালোচনার পর ডাইভ দেওয়ার অভিযোগে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হয় এমবোলোকে। ঠিক তার কিছুক্ষণ আগেই ম্যাচে ১-১ সমতা ফিরিয়েছিল সুইজারল্যান্ড। এমবোলোর বিদায়ের পর ম্যাচের মোড় ঘুরে যায় এবং অতিরিক্ত সময়ে ৩-১ গোলে জিতে সেমিফাইনালে ওঠে আর্জেন্টিনা।

এই সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। এমনকি আর্জেন্টিনার আগের প্রতিপক্ষ মিসরও অভিযোগ তোলে রেফারিরা আর্জেন্টিনার পক্ষে সিদ্ধান্ত দিয়েছেন।

আইএফএবি জানায়, বর্তমান ভিএআর প্রোটোকল অনুযায়ী ‘মিস্টেকেন আইডেনটিটি’ নিয়মটি এ ধরনের ঘটনায় প্রয়োগ করা যায় না। এই নিয়ম কেবল তখনই ব্যবহার করা যাবে যখন রেফারি ভুল খেলোয়াড়কে কার্ড দেখান। কিন্তু কোনো ফাউল হয়েছে কি না বা সিদ্ধান্ত পরিবর্তনের জন্য এটি ব্যবহার করার সুযোগ নেই।

ঘটনায় আর্জেন্টিনার মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস প্রথমে হলুদ কার্ড দেখেন। পরে ভিএআর রেফারিকে জানায়, পারেদেস কোনো ফাউল করেননি। এরপর পারেদেসের কার্ড বাতিল করে এমবোলোকে দ্বিতীয় হলুদ দেখিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হয়। আইএফএবির মতে, বর্তমান আইন অনুযায়ী এটি সঠিকভাবে প্রয়োগ করা হয়নি।

ম্যাচ শেষে সুইজারল্যান্ডের কোচ মুরাত ইয়াকিন বলেন, ‘রেফারি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। আমি জানি তারা নিজেদের রেফারিকে রক্ষা করবে। কিন্তু এই নিয়ম আজ আমাদের ম্যাচটাই নষ্ট করে দিয়েছে। এভাবে বিদায় নেওয়া খুবই কষ্টের।‘

তবে আইএফএবি জানিয়েছে, মার্চ থেকে ভিএআর প্রোটোকল পর্যালোচনার কাজ চলছে এবং এমবোলোর মতো ঘটনাও সেই পর্যালোচনার অংশ। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতিতে ‘মিস্টেকেন আইডেনটিটি’ ধারা ব্যবহারের সুযোগ রাখা যায় কি না তা বিবেচনা করা হচ্ছে।

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড২০২৬ ফিফা বিশ্বকাপভিএআরআইএফএবিব্রিল এমবলো
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!