Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

আঙিনার সাফ নিয়ে তপু-মোরসালিনদের ভাবনা

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১৯:৪৩
আঙিনার সাফ নিয়ে তপু-মোরসালিনদের ভাবনা

ছবি: আগামীর সময়

সাফ চ্যাম্পিয়নশিপের লোগো উন্মোচন অনুষ্ঠানের সব আলো কেড়ে নিলেন বাংলাদেশ দলের কোচ থমাস ডুলি ও দুই ফুটবলার তপু বর্মণ এবং শেখ মোরসালিন। ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকা হবে এই টুর্নামেন্ট। মর্যাদার আসরে বাংলাদেশ খেলবে দীর্ঘ ২৩ বছরের শিরোপা খরা কাটানোর লক্ষ্যে। নতুন কোচের একটাই লক্ষ্য— দলকে বিজয়ী মানসিকতায় গড়ে তোলা। কোচের আকাঙ্ক্ষা বাস্তবায়নের কাজটা করতে হবে তপু-মোরসালিনদের। দেশকে একটা শিরোপা এনে দেওয়ার প্রত্যয় তাদের কণ্ঠেও।

গত জুনে সান মারিনো গিয়ে ইউরোপিয়ান দলটিকে ২-১ গোলে হারিয়ে এসেছে বাংলাদেশ। সেটি ছিল থমাস ডুলির বাংলাদেশের হয়ে প্রথম অ্যাসাইনমেন্ট। ১৯ মিনিটে তপু বর্মণ গোল করে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার পর সান মারিনো ৩১ মিনিটে সমতায় ফিরেছিল। তবে ৮৬ মিনিটে তপু দ্বিতীয় গোল করে বাংলাদেশকে দারুণ জয় উপহার দেন। সেন্টারব্যাক হলেও এর মধ্যেই লাল-সবুজ জার্সিতে আট গোল করে ফেলেছেন তপু। তাই প্রশ্ন ছিল নিজেকে ফরোয়ার্ড ভাবতে শুরু করেছেন কিনা? সাফেও গোল করার ব্যাপারে কতটা আশাবাদী? হেসে জবাব দিলেন অভিজ্ঞ তপু, ‘কোচ এরমধ্যেই বলেছেন, আমি ডিফেন্ডার। আমার কাজ হলো গোল সেভ করা। মোরসালিনের কাজ স্কোর করা। আসলে কখনো কখনো ম্যাচের পরিস্থিতি বুঝে আমি উপরে যাই, চেষ্টা করি দলকে সহায়তা করার। সবকিছুই আসলে খেলার পরিকল্পনার অংশ। কোচের সিদ্ধান্তে আমি আমার পজিশনটা ক্রিয়েট করি। এই চেষ্টা আমি করবো। যদি প্রয়োজন হয়, দলকে জেতানোর সব চেষ্টাই আমি করবো।’

ঘরের মাঠে সাফ জয়ের ব্যপারে ভীষণ আশাবাদী তপু। তবে চারটি সাফের অভিজ্ঞতায় এটাও জানেন, এই শিরোপা জেতা কতটা কঠিন, ‘আমার কাছে মনে হয় সাফ সবসময় কঠিন। টুর্নামেন্টে আপনাকে খেলে জিততে হবে এবং আপনার পারফরম্যান্স প্রদর্শন করতে হবে। এবার আমাদের দেশের মাটিতে খেলা। ২৩ বছর আগে আমরা সাফ জিতেছি। তাই আবার শিরোপা জেতা আমাদের সবার একমাত্র লক্ষ্য। আমাদের দর্শকরা..., সমগ্র জাতি আমাদের দিকে তাকিয়ে থাকবে। আমাদের দায়িত্বটা অনেক বড়ো। আমরা মাঠে প্রমাণ দিতে চাই যে আমরা সবার চেয়ে ভালো এবং যোগ্য। পরিচিত মাঠে খেলার সুবিধা তো অবশ্যই আছে। তবে আমাদের অতি আত্মবিশ্বাস ঈহলে চলবে না। একটা ইতিবাচক আবহে আমরা টুর্নামেন্টটা খেলতে চাই। ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে চাই।’

হামজা, শমিতসহ বেশ ক’জন বংশোদ্ভূত ফুটবলার এখন জাতীয় দলে নিয়মিত খেলছেন। সচরাচর এদের সঙ্গে বেশি সময় প্রস্তুতি নেওয়ার সুযোগ হয় না স্থানীয়দের। তবে এটাকে বড় কোনো সমস্যা মানছেন না তপু, ‘জাতীয় দলে সচরাচর ১ বা ২ সপ্তাহের ক্যাম্প থাকে। দেখা যাচ্ছে অনেকেই এক সপ্তাহ আগে চলে আসছে। তাছাড়া আমরা তাদের সঙ্গে প্রায় এক বছর ধরে খেলছি। জানি তারা কে কেমন। তাই এখন আমাদের কোনো সমস্যা হয় না। বরং তারা (হামজারা) যখন আসে, আমরা আরো বেশি উজ্জীবিত হই।’

থমাস ডুলি আদর্শ ধারণ করে নিজেদের বিজয়ী মানসিকতায় গড়ে তোলার কথা বলেছেন জাতীয় দলের ফরোয়ার্ড শেখ মোরসালিন, ‘আমাদের কোচ সবসময় জিততে চান। এটাই আমাদের সবসময় অনুপ্রাণিত করে। টিম মিটিং হোক বা সব জায়গায়, কোচ সবসময় জিততে চান। আমরাও চাই কোচের মতো করেই ভাবতে। আমাদের যেভাবেই হোক জিততে হবে। (সাফ ঘরের মাঠে) এটা আমি মনে করি আমাদের জন্য একটা বিশাল সুযোগ। অনেক আগে আমরা সাফ চ্যাম্পিয়ন হয়েছি। এর মধ্যে আর হতে পারিনি। এই সুযোগ আমরা কোনোভাবেই নষ্ট হতে দিতে চাই না। তবে একই সঙ্গে আমরা ওভার এক্সাইটেড হতে চাই না বা ওভার কনফিডেন্ট হতে চাই না। আমরা আমাদের স্বাভাবিক খেলা খেলতে চাই এবং আমরা আশা করছি আমরা এই সাফ শিরোপাটা বাংলাদেশের মাটিতে রাখতে পারবো।’

পুরুষ সাফ চ্যাম্পিয়নশিপবাংলাদেশ ফুটবল দলতপু বর্মণশেখ মোরসালিনথমাস ডুলি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩৩

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৭

    advertiseadvertise