সিঙ্গাপুরের বিপক্ষে ৭ পরিবর্তন নিয়ে নামছে ব্রাজিল

বছরের শেষ ফিফা আন্তর্জাতিক বিরতিতে নিজেদের দ্বিতীয় প্রীতি ম্যাচে আজ মঙ্গলবার সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। জাপানের বিপক্ষে ৩-২ গোলে হারের পর আজ সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
আন্তর্জাতিক ফুটবলে এটিই হতে
যাচ্ছে ব্রাজিল ও সিঙ্গাপুরের প্রথম মুখোমুখি লড়াই। ফিফা র্যাঙ্কিংয়ে ১৪৯তম
অবস্থানে থাকা সিঙ্গাপুর ১৯৯৮ সালের পর ব্রাজিলের সবচেয়ে নিম্ন র্যাঙ্কিংয়ের প্রতিপক্ষ।
সেবার ১৮৫তম স্থানে থাকা অ্যান্ডোরার বিপক্ষে খেলেছিল সেলেসাওরা। এর আগে গত অক্টোবরে
র্যাঙ্কিংয়ের ১৩৮তম দল ভারতের বিপক্ষেও প্রীতি ম্যাচ খেলেছিল ব্রাজিল।
রোমারিও বেশি কথা বলে ১৬ নভেম্বর ২০২৬
অন্যদিকে সাম্প্রতিক সময়ে বেশ বাজে ফর্মে রয়েছে স্বাগতিক সিঙ্গাপুর। কোচ গ্যাভিন লির অধীনে গত শুক্রবার প্যারাগুয়ের কাছে ৪-১ গোলে হেরেছে তারা। এর আগে সেপ্টেম্বরে আসিয়ান কাপে মালয়েশিয়ার কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হলেও বাংলাদেশের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছিল দলটি। শক্তিমত্তায় যোজন যোজন পিছিয়ে থাকলেও পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলার সুযোগ পেয়ে রোমাঞ্চিত সিঙ্গাপুর দল। কোচ গ্যাভিন লি জানিয়েছেন, লড়াই কঠিন হলেও তাঁর দল মোটেও ভীত নয়।
সম্ভাব্য একাদশ
ব্রাজিল: লুকাস পেরি, ভ্যান্ডারসন, জোনাথন জেসুস, গ্যাব্রিয়েল মাগালিয়াইস, ডগলাস সান্তোস; জোয়াও গোমেস, ব্রুনো গিমারেস, রায়ান; এস্তেভাও, এনদ্রিক ও ভিনিসিয়ুস জুনিয়র।
সিঙ্গাপুর: হাসান মাহবুদ; রিহান স্টুয়ার্ট, হারিস হারুন, জ্যাকব মাহলার, বাহারুদিন; কিয়োগা নাকামুরা, শাহ শাহিরান, ফারহান জুলকিফলি, হারহিস স্টুয়ার্ট, সং উই-ইয়ং; ইলহান ফান্দি।





