Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

কার্লো আনচেলত্তি

রোমারিও বেশি কথা বলে

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১৫:৫০
শেয়ার করুন:
রোমারিও বেশি কথা বলে

সিঙ্গাপুরে জাপানের কাছে ৩-২ গোলে হারের পর ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোমারিওর তীব্র সমালোচনার জবাব দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। পাশাপাশি জাতীয় দলের কোচ হিসেবে নিজের দেড় বছরের কাজের নির্মোহ ও সৎ মূল্যায়নও করেছেন এই ইতালিয়ান কোচ। তিনি অকপটে স্বীকার করেছেন, ব্রাজিলকে আবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল হিসেবে গড়ে তুলতে এখন পর্যন্ত যা করেছেন, তা যথেষ্ট নয়।

মঙ্গলবার সিঙ্গাপুরের বিপক্ষে বছরের শেষ প্রীতি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে সব বিষয়ে খোলামেলা কথা বলেন আনচেলত্তি। জাপানের বিপক্ষে লাল কার্ড দেখায় নিষেধাজ্ঞার কারণে আগামীকাল ডাগআউটে থাকতে পারবেন না তিনি। তার পরিবর্তে দলের দায়িত্ব সামলাবেন সহকারী কোচ ফ্রান্সেসকো মৌরি।

আরও পড়ুন

আনচেলত্তি যথেষ্ট হয়েছে, এবার ব্যাগ গুছিয়ে বিদায় নিন

১৫ নভেম্বর ২০২৬

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে বিদায় এবং জাপানের বিপক্ষে এই মেয়াদে দ্বিতীয়বার হারের পর নিজের কাজের মূল্যায়ন করতে গিয়ে আনচেলত্তি বলেন, ‘এটি একটি নতুন কাজ। আমরা যা করছি তা আমার সত্যিই ভালো লাগছে। কিন্তু আমার নিজের মূল্যায়ন হলো—এটুকু যথেষ্ট নয়। আমাকে আরও বেশি কিছু করতে হবে এবং আমি তা করব।’

তিনি আরও বলেন, ‘আমি এখানে থাকতে পছন্দ করি, জাতীয় দলে কাজ করতে ভালো লাগে এবং আমাকে আরও উন্নতি করতে হবে। জাতীয় দলকে আবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলতে আমাকে আরও কাজ করতে হবে। অনেক দিন হয়ে গেল আমরা সেভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নই। আমি এখানে থাকতে ভালোবাসি এবং আরও কাজ করতে চাই যাতে জাতীয় দল বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল হয়ে উঠতে পারে।’

আরও পড়ুন

টানা দ্বিতীয়বার আইসিসির চেয়ারম্যান জয় শাহ

১৬ নভেম্বর ২০২৬

জাপানের কাছে হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আনচেলত্তিকে ‘ব্যাগ গুছিয়ে বিদায় নেওয়ার’ এবং বরখাস্ত করার দাবি তুলেছিলেন ১৯৯৪ বিশ্বকাপজয়ী রোমারিও। এ প্রসঙ্গে আনচেলত্তি বেশ ঠান্ডা মাথায় কিন্তু কড়া জবাব দিয়েছেন। তিনি বলেন, ‘এটি বাকস্বাধীনতা, আর একটি গণতান্ত্রিক দেশে প্রত্যেকেরই মতামত দেওয়ার অধিকার আছে। রোমারিও তাঁর মতামত দিয়েছেন এবং মিথ্যা, সত্য কিংবা অর্থহীন যা-ই হোক, বলার অধিকার সবারই আছে। আসল সত্য হলো রোমারিও অনেক বেশি কথা বলেন, এবং সেটি তাঁর অধিকার।’

নভেম্বরের এই আন্তর্জাতিক বিরতির মধ্য দিয়ে দলের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার ধাপ শেষ হচ্ছে বলে জানান আনচেলত্তি। তাৎক্ষণিক ফলাফলের চাপের চেয়ে দল পুনর্গঠন প্রক্রিয়াকে সম্মান জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এটি স্পষ্টতই পরীক্ষা-নিরীক্ষার সময়। আমরা গ্যাব্রিয়েল বোনতেম্পো, আন্দ্রে, জোনাথন জেসুসসহ নতুন খেলোয়াড়দের পরখ করছি... সবার নাম আলাদা করে না বললেও তাঁদের মূল্যায়ন খুবই ইতিবাচক। আমরা সবসময় ভালো খেলার আশা করি, কিন্তু একই সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা করা, দল পুনর্গঠন করা এবং দলকে পুরোপুরি প্রস্তুত রাখা একসঙ্গে সম্ভব নয়। আমরা সবাই মনে করি দল সঠিক পথেই আছে। আমরা এই পথে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলেছি এবং সিঙ্গাপুরের বিপক্ষেও পরীক্ষা চালাব। এই মুহূর্তে আমাদের মূল্যায়ন করতে হবে আমরা কী ভালো করছি এবং কোথায় উন্নতি করতে হবে। জাপানের বিপক্ষে কিছু দিক দেখিয়েছে যে আক্রমণের চেয়ে আমাদের রক্ষণে আরও বেশি উন্নতি করতে হবে। তবে ভবিষ্যতে একটি অত্যন্ত শক্তিশালী জাতীয় দল গড়ার ক্ষেত্রে আমরা সঠিক পথেই আছি।’

আরও পড়ুন

সেঞ্চুরি হাঁকিয়ে মেয়ের জন্মদিন উদযাপন লিটনের

১৬ নভেম্বর ২০২৬

মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হবে ব্রাজিল। ওই ম্যাচে নিষিদ্ধ রাফিনিয়ার জায়গায় আক্রমণভাগে তরুণ স্ট্রাইকার এনদ্রিক খেলবেন বলে নিশ্চিত করেছেন আনচেলত্তি। এ ছাড়া বাঁ প্রান্তের মিডফিল্ডার হিসেবে রায়ানকে পরখ করার ইঙ্গিতও দিয়েছেন তিনি। একাদশ প্রসঙ্গে কোচ বলেন, ‘আমরা শুরুর একাদশে কিছু পরিবর্তন আনব, তবে আক্রমণভাগে আমি এস্তেভাও, এনদ্রিক এবং ভিনিসিয়ুসকে নিয়ে শুরু করব।’

কার্লো আনচেলত্তিরোমারিওব্রাজিল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    ভারতের শেষ থেকেই শুরু চীনের, রেলের সেই প্রকল্প আজ উঠতে পারে মন্ত্রিসভায়

    ভারতের শেষ থেকেই শুরু চীনের, রেলের সেই প্রকল্প আজ উঠতে পারে মন্ত্রিসভায়