Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

রোমারিও

আনচেলত্তি যথেষ্ট হয়েছে, এবার ব্যাগ গুছিয়ে বিদায় নিন

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১২:৪২
শেয়ার করুন:
আনচেলত্তি যথেষ্ট হয়েছে, এবার ব্যাগ গুছিয়ে বিদায় নিন

সিঙ্গাপুরে জাপানের কাছে ৩-২ গোলের নাটকীয় পরাজয়ের পর ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তির ওপর ধৈর্য হারিয়েছেন দেশটির কিংবদন্তি স্ট্রাইকার রোমারিও। শনিবারের এই প্রীতি ম্যাচে হারের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ইতালিয়ান কোচকে অবিলম্বে বরখাস্ত করার দাবি তুলেছেন ১৯৯৪ বিশ্বকাপজয়ী এই মহাতারকা।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক কড়া পোস্টে আনচেলত্তিকে জাতীয় দলের দায়িত্ব ছেড়ে আবারও ক্লাব ফুটবলে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছেন রোমারিও। বর্তমান ব্রাজিলিয়ান সিনেটর রোমারিও লিখেছেন, ‘আনচেলত্তি, যথেষ্ট হয়েছে! এবার ব্যাগ গুছিয়ে বিদায় নিন! আপনার অর্জন নিয়ে কারও কোনো প্রশ্ন নেই। বিশ্ব ফুটবলের ইতিহাসে আপনি অন্যতম সেরা কোচ, তবে সেটি ছিল ক্লাব পর্যায়ে। ব্রাজিল জাতীয় দলের হয়ে আপনি এখনো কিছুই উপহার দিতে পারেননি। আমরা আর এসব সহ্য করতে পারছি না!’

আরও পড়ুন

আর্জেন্টিনার ফকল্যান্ডস থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ

১৫ নভেম্বর ২০২৬

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা আরও গভীর সংকটে পড়ার আগেই ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি সামির জাউদকে কোচ পরিবর্তনের আহ্বান জানিয়েছেন রোমারিও। উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে বিদায় নেওয়ার পরও আনচেলত্তির সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছিল সিবিএফ। ব্রাজিল কিংবদন্তি রোমারিও।শনিবার সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে হাজিমে মোরিয়াসুর সুসংগঠিত জাপানের বিপক্ষে শুরুতেই হোঁচট খায় ব্রাজিল। তাকেফুসা কুবো ও কেইতো নাকামুরার গোলে ১৯ মিনিটের মধ্যেই ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে সেলেসাওরা। এরপর ৩৩ ও ৭৫ মিনিটে রিয়াল মাদ্রিদ উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে ম্যাচে সমতা ফেরে। তবে যোগ করা সময়ের প্রথম মিনিটে তাতসুহিরো সাকামোতোর গোলে জয় নিশ্চিত করে জাপান।
আরও পড়ুন

গ্যালারিতে আগুন, মাঠে দুই দলের হাতাহাতি

১৫ নভেম্বর ২০২৬

গোল হজমের মুহূর্তে ফাউলের দাবি তুলে রেফারির ওপর ক্ষোভে ফেটে পড়ে ব্রাজিল শিবির। রেফারির সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানানোয় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় কোচ আনচেলত্তি এবং বদলি বেঞ্চে থাকা বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনিয়াকে। মাঠের এই হার ও বিশৃঙ্খলার রেশ কাটতে না কাটতেই এবার রোমারিওর তোপের মুখে পড়লেন ব্রাজিল কোচ।

রোমারিওকার্লো আনচেলত্তিব্রাজিল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    বাউফলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, হোলি খেলে উল্লাস

    বাউফলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, হোলি খেলে উল্লাস

    ডিসেম্বর জুড়ে কর্মসূচি, মাঠ দখলে রাখবে বিএনপি

    ডিসেম্বর জুড়ে কর্মসূচি, মাঠ দখলে রাখবে বিএনপি