Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ডুলির ক্যাম্পে সোয়া ছয় ফুটের গোলরক্ষক

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১
ডুলির ক্যাম্পে সোয়া ছয় ফুটের গোলরক্ষক

নিজের সোশ্যাল হ্যান্ডেলে বুধবার সকালে একটি ছবি পোস্ট করে নবাগত সাইফ কেরাওয়ালাকে অভ্যর্থনা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। প্রস্তুতি ক্যাম্পে ডাক পাওয়া গোলরক্ষকদের সঙ্গে সেই ছবির ক্যাপশনে জামাল লিখেছেন, ‘গোলরক্ষক ও আমাদের নতুন সতীর্থ সাইফ কেরাওয়ালার সঙ্গে একফ্রেমে আমরা, যে ওয়াশিংটন থেকে এসেছে। তোমাকে স্বাগতম।’

৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার ২৯ বছর বয়সী গোলরক্ষক সাইফের জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। বাবা বাংলাদেশি ও মা মার্কিন। অনেক দিন ধরেই বাংলাদেশের হয়ে খেলার আকাঙ্ক্ষা ছিল তার। সেই পথটা গড়ে দিয়েছেন কোচ থমাস ডুলি। মঙ্গলবার ক্যাম্পে যোগ দিয়েছেন কোচের আগ্রহেই। যদিও তার ক্যাম্পে আসা নিয়ে বাফুফে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।

ফিফা এশিয়ান কাপ সামনে রেখে চলছে জাতীয় দলের ক্যাম্প। বসুন্ধরা কিংস অ্যারেনায় থমাস ডুলি ব্যস্ত স্থানীয় ফুটবলারদের নিয়ে। এই ক্যাম্পে পরে যোগ দেওয়ার কথা রয়েছে সম্প্রতি শেফিল্ড ইউনাইটেডে নাম লেখানো হামজা চৌধুরী, যুক্তরাষ্ট্রের তৃতীয় সারির লিগ দল নিউ ইয়র্ক কসমসের সঙ্গে চুক্তি করা শামিত সোম, আমিরাতের দ্বিতীয় বিভাগের দল রিহাম আল শাহরায় খেলা জায়ান আহমেদ, ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলাম ও পারো এফসির হয়ে ভুটান লিগে খেলা তারিক কাজীর।

এর মধ্যেই ডুলি পরখ করে দেখতে চাইছেন নতুন কিছু বংশোদ্ভূত ফুটবলারকে। যাদের অন্যতম সাইফ কেরাওয়ালা ও যুক্তরাজ্য বংশোদ্ভূত ফারহান আলী ওয়াহিদ। বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব জানালেন, কোচের ইচ্ছাতেই ক্যাম্পে এসেছেন সাইফ— ‘সান মারিনো থেকে ম্যাচ খেলে আসার পর কোচ স্থানীয় ফুটবলারদের পর্যবেক্ষণের পাশাপাশি বংশোদ্ভূত ফুটবলারদেরও তথ্য সংগ্রহ করেন। সেখান থেকে সাইফ কেরাওয়ালাকে ক্যাম্পে যোগ দিতে বলেছেন কাছ থেকে দেখতে চান বলেই।’

ফারহান সম্প্রতি ইংলিশ প্রিমিয়ার লিগের দল ফুলহ্যামে যোগ দিয়েছেন। ১৯ বছরের লেফট উইঙ্গার অবশ্য বর্তমানে ধারে পঞ্চম টায়ারের দল বোরহ্যাম উডে খেলছেন। ঠিক কবে তিনি আসবেন, তা অবশ্য জানা যায়নি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের হয়ে বংশোদ্ভূত ফুটবলার নিয়ে কাজ করা সহসভাপতি ফাহাদ করিমের সঙ্গে কথা হয় সাইফের বিষয়ে। তার ক্যাম্পে সুযোগ পাওয়া নিয়ে অন্ধকারে আছেন তিনিও— ‘আমি ঠিক জানি না কোন মাধ্যমে সে ক্যাম্পে সুযোগ পেয়েছে। তবে যেভাবেই হোক, সে যদি ভালো হয়, সেটা হবে জাতীয় দলের জন্যই সুসংবাদ।’ ফাহাদ আরও জানিয়েছেন, নভেম্বরে সাফের আগে কমপক্ষে আরও চার থেকে পাঁচজন বংশোদ্ভূত ফুটবলার দেখা যেতে পারে ডুলির ক্যাম্পে।

সাইফ আসায় ডুলির পাঠশালায় এখন আছেন চার গোলরক্ষক। মিতুল, জিকো, সুজনদের চ্যালেঞ্জ জানাতে পারেন কি না ওয়াশিংটন অ্যাথলেটিক এফসির গোলরক্ষক, সেটাই দেখার বিষয়।

 

গোলরক্ষকসাইফ কেরাওয়ালাজামাল ভূঁইয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩

    অঙ্ক স্যার

    অঙ্ক স্যার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৪

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    ৮৮ কোটি টাকার ফুটবল টেকনিক্যাল সেন্টার

    ৮৮ কোটি টাকার ফুটবল টেকনিক্যাল সেন্টার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪

    এল নিনো নিয়ে আতঙ্কের কারণ নেই, দরকার প্রস্তুতি

    এল নিনো নিয়ে আতঙ্কের কারণ নেই, দরকার প্রস্তুতি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬

    advertiseadvertise