Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

২৪ ঘণ্টার ভ্রমণ শেষে সান মারিনোতে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০১ জুন ২০২৬, ২১:০২
২৪ ঘণ্টার ভ্রমণ শেষে সান মারিনোতে বাংলাদেশ

সংগৃহীত ছবি

বাংলাদেশ দল রওনা দিয়েছিল গতকাল রবিবার দুপুরে। সান মারিনোতে তারা পৌঁছাল আজ! দীর্ঘ ২৪ ঘণ্টার দীর্ঘ ভ্রমণ শেষে ইউরোপের দেশটিতে পা রাখলেন জামাল ভূঁইয়ারা।

আজ বাংলাদেশ সময় বিকাল ছয়টার দিকে সান মারিনোতে পৌঁছায় বাংলাদেশ দল। ইংল্যান্ডে অবস্থান করা সামিত সোম সান মারিনোতে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন।

বাফুফের দেয়া এক ভিডিও বার্তায় সামিত সোম বলেছেন, ‘যাত্রা তো ভালো ছিল। সবার সঙ্গে দেখা করতে পেরে ভালো লাগল। কোচের সঙ্গে দেখা করে ভালো লাগছে। শুক্রবার ম্যাচে ভালো কিছু করতে চাই।’

গতকাল দুপুরে ঢাকা থেকে বাংলাদেশ দল ইথিপিওয়ার রাজধানী আদ্দিস আবাবায় পৌঁছায়। সেখানে কয়েক ঘণ্টা যাত্রা বিরতির পর আবার রোমের উদ্দেশে রওনা হয়। বাংলাদেশ সময় আজ দুপুরে রোমে পৌঁছানোর পর বাসে সান মারিনোতে রওনা হন জামালরা। চার ঘণ্টার বেশি সময় লেগেছে রোম থেকে সান মারিনো পৌঁছাতে।

দীর্ঘ ভ্রমণ ক্লান্তিতে বাংলাদেশ দল আজ বিশ্রামে থাকবে। আগামীকাল থেকে অনুশীলন শুরু করবেন বাংলাদেশ দলের কোচ থমাস ডুলি। আগামীকাল হামজা চৌধুরি ও জায়ান আহমেদের সান মারিনোতে পৌঁছানোর কথা। ৫ জুন ম্যাচের আগে সান মারিনোতে তিন দিন অনুশীলনের সুযোগ পাবেন জামালরা।

বাংলাদেশ ফুটবল দল এবারই প্রথম ইউরোপের দলের বিপক্ষে ইউরোপের মাটিতে খেলবে। সান মারিনো ফিফা র‍্যাংকিংয়ের সবচেয়ে পেছনের দল, আছে ২১১ নম্বরে। বাংলাদেশ তাদের চেয়ে ত্রিশ ধাপ এগিয়ে আছে।         

সান মারিনোবাংলাদেশবাফুফে
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise