Agamir Somoy E-Paper
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রুবেলের উদ্যোগে ১৩০০ মানুষের কর্মসংস্থান
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

জেসুসকে কটাক্ষ করে জর্জিনার পোস্ট, সমালোচনার মুখে ডিলিট

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১৭:২০
জেসুসকে কটাক্ষ করে জর্জিনার পোস্ট, সমালোচনার মুখে ডিলিট

সংগৃহীত ছবি

ক্রিস্তিয়ানো রোনালদো ও পর্তুগাল কোচ জর্জ জেসুসের মধ্যে চলমান বিরোধে এবার জড়িয়ে পড়েছেন রোনালদোর সঙ্গী জর্জিনা রদ্রিগেস। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জেসুসকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। তবে পোস্টটি দেওয়ার কয়েক মিনিট পরই তা মুছে ফেলেন জর্জিনা।

শনিবার জর্জিনার মন্তব্যটি আসে ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদোর সাবেক কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের নামে প্রকাশিত একটি ভুয়া বক্তব্যের পোস্টে। ওই ভুয়া বক্তব্যে বলা হয়, ‘জেসুস যদি মনে মনে জানতেন যে তিনি রোনালদোকে খেলাবেন না তাহলে শুরুতেই তাকে দলে ডাকলেন কেন? নিজের অবস্থান জানানোর জন্য? এটি কর্তৃত্ব নয় বরং আস্থার অভাব।’

স্প্যানিশ ভাষায় ওই পোস্টে জর্জিনা লেখেন, ‘এই মানুষটি কীভাবে খ্রিষ্টের নাম বহন করেন আমি জানি না।’ জেসুসের নামের অর্থ ও ধর্মীয় গুরুত্বকে ইঙ্গিত করেই তিনি এ মন্তব্য করেন বলে মনে করা হচ্ছে। তবে পোস্টটি প্রকাশের পর নেতিবাচক প্রতিক্রিয়া শুরু হলে কয়েক মিনিটের মধ্যেই তা মুছে দেন জর্জিনা।

পর্তুগালের সংবাদমাধ্যম আ বোলা জানিয়েছে, মূল পোস্টটি হিস্পানিক স্পোর্টস মিডিয়া নামের একটি পেজ থেকে প্রকাশিত হয়েছিল। ফার্গুসনের নামে দেওয়া ওই বক্তব্যের সত্যতা নিশ্চিত করেনি কোনো নির্ভরযোগ্য সূত্র। ইউরোপের বড় কোনো সংবাদমাধ্যমেও এমন বক্তব্য প্রকাশিত হয়নি।

গত সপ্তাহে উয়েফা নেশনস লিগে নরওয়ের বিপক্ষে পর্তুগালের ২-১ গোলের জয়ের পর থেকেই বিরোধের সূত্রপাত। পুরো ম্যাচেই বদলি বেঞ্চে বসে ছিলেন রোনালদো।

দ্বিতীয়ার্ধে ওয়ার্ম-আপও করেছিলেন রোনালদো। তবে শুরুতে তাকে মাঠে নামানোর পরিকল্পনা থাকলেও গনসালো রামোসের পারফরম্যান্স বিবেচনায় শেষ পর্যন্ত রোনালদোকে নামাননি জেসুস।

এরপরের কয়েক দিনে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সুইডেনের মালমোয় একটি অনুশীলন সেশনে রোনালদোর অনুপস্থিতির পর পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনসা জাতীয় দলের ক্যাম্পে দ্রুত ছুটে যান।

৩০ সেপ্টেম্বর পরিস্থিতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে জেসুসের সংবাদ সম্মেলন এবং ফেডারেশন সভাপতির সঙ্গে আলোচনার পর কোপেনহেগেনে জাতীয় দলের ক্যাম্প ছাড়ার ঘোষণা দেন রোনালদো। ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘সঠিক সময়ে আমি সব সত্যিটা জানাব।’



ক্রিস্তিয়ানো রোনালদোজর্জিনা রদ্রিগেসজর্জ জেসুসপর্তুগাল ফুটবল দল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    ইয়েতির হাত!

    ইয়েতির হাত!

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    প্রধানমন্ত্রীর বাসভবন থেকে ১২০০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে

    প্রধানমন্ত্রীর বাসভবন থেকে ১২০০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে