Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

মলিন পারফর্ম্যান্স

সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান আনচেলত্তির

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৯
সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান আনচেলত্তির

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ ড্রয়ের পর দলের পারফরম্যান্স নিয়ে খুব একটা উদ্বিগ্ন নন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। অজিদের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচটিকে হার হিসেবে দেখছেন না এই অভিজ্ঞ কোচ। বরং এই ম্যাচটিকে তরুণদের ঝালিয়ে নেওয়ার সুযোগ হিসেবে দেখছেন। একইসঙ্গে ভক্ত-সমর্থকদের দলের প্রতি ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার অস্ট্রেলিয়ার টাউন্সভিলে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। ম্যাচটিতে প্রথমার্ধে ইরাংকুডার ফ্রি কিক থেকে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে দুর্দান্ত লড়াই চালিয়ে শেষ মুহূর্তের গোলে হার এড়ায় সেলেসাওরা। ম্যাচের শেষ মিনিটে রিয়ান গোল করে দলকে সমতা এনে দেন।

আরও পড়ুন

শেষ মিনিটের গোলে রক্ষা পেল ব্রাজিল

২৫ সেপ্টেম্বর ২০২৬

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘এটাকে আমি পরাজয় বলে মনে করছি না। কারণ, ম্যাচটি ড্র হয়েছে। আমার মনে হয় দল জিততেও পারত, আমাদের সুযোগও ছিল। তবে এই মাঠে খেলাটা বেশ কঠিন ছিল। গোল হজম করার পর দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তা প্রশংসনীয়। শেষ পর্যন্ত এটি একটি ন্যায্য ড্র।’

দলের বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করে আনচেলত্তি জানান, এটি কোনো নতুন চক্রের শুরু নয়, বরং গত বছর শুরু হওয়া প্রক্রিয়ারই ধারাবাহিকতা। ভক্তদের উদ্দেশ্যে কোচ বলেন, ‘ভক্তদের ধৈর্য ধরতে হবে। কারণ এখন পরীক্ষা-নিরীক্ষার সময়। যারা কম সুযোগ পায়, এনদ্রিক বা এস্তেভাওয়ের মতো উদীয়মানদের সুযোগ দেওয়ার এটাই সময়। যখন অফিশিয়াল প্রতিযোগিতা শুরু হবে, দল তখন পুরোপুরি প্রস্তুত থাকবে।’

আরও পড়ুন

ব্রাজিলের হতে পারবেন বার্সার রাফিনিয়া?

২৫ সেপ্টেম্বর ২০২৬

অস্ট্রেলিয়ার রক্ষণভাগের প্রশংসা করে আনচেলত্তি বলেন, ‘অস্ট্রেলিয়া অত্যন্ত ভালো দল, তারা চমৎকার রক্ষণ সামলেছে এবং কাউন্টার অ্যাটাক করেছে। আমাদের ফাইনাল থার্ডে ফিনিশিংয়ের কিছুটা ঘাটতি ছিল, তবে দল শেষ পর্যন্ত লড়ে গেছে এবং হার এড়াতে পেরেছে।’

আগামী মঙ্গলবার একই প্রতিপক্ষের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। এরপর আগামী ৩ অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে ফিফা উইন্ডোজের প্রীতি ম্যাচ পর্ব শেষ করবে সেলেসাওরা।

ব্রাজিলকার্লো আনচেলত্তিব্রাজিল-অস্ট্রেলিয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!