Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ব্রাজিলের হতে পারবেন বার্সার রাফিনিয়া?

  • ব্রাজিলের হয়ে ৪১ ম্যাচে ১১ গোল
  • বার্সার হয়ে চলতি মৌসুমে ৮ ম্যাচে ১৪ গোল
ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮
ব্রাজিলের হতে পারবেন বার্সার রাফিনিয়া?

ব্রাজিলের রাফিনিয়ার এখন দুই রূপ। বার্সেলোনার জার্সিতে তিনি যেন ভিনগ্রহের ফুটবলার। ২০২৪-২৫ মৌসুমে ৫৭ ম্যাচে করেছিলেন ৩৪ গোল। চোটের জন্য অনিয়মিত হলেও গত মৌসুমে ৩৩ ম্যাচে গোল ২১টি। এবার তো লিওনেল মেসির রেকর্ড ভেঙে শুরু করেছেন মৌসুমটা। লা লিগায় সাত ম্যাচে করেছেন ১২ গোল! সব মিলিয়ে আট ম্যাচে তার গোল ১৪টি। অথচ ব্রাজিলের হয়ে পুরো ক্যারিয়ারে করেছেন শুধু ১১ গোল! তাই প্রশ্ন, রাফিনিয়ার বার্সার ফর্ম কি ব্রাজিলের জার্সিতে ফেরাতে পারবেন তুখোড় টেকনিশিয়ান কার্লো আনচেলত্তি?

সেই প্রশ্নের উত্তর পাওয়া যেতে পারে আজ। বিশ্বকাপ শেষে আজই প্রথমবার নতুন দল নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে (বাংলাদেশ সময় বিকাল ৪টা) প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। সেই ম্যাচের একাদশও ঘোষণা করেছেন আনচেলত্তি। সেখানে আক্রমণভাগে ভিনিসিয়ুস, এস্তেভাও, এনদ্রিকের সঙ্গে রেখেছেন রাফিনিয়াকে।

বার্সেলোনায় রাফিনিয়া লেফট উইং, রাইট উইংয়ের পর এ মৌসুমে খেলছেন নাম্বার নাইন হিসেবে। নতুন ভূমিকায় গোলও বেড়েছে লাফিয়ে। তবে ব্রাজিল জাতীয় দলে কার্লো আনচেলত্তির চার আক্রমণভাগের ছকে সর্বশেষ তিনি খেলেছিলেন ডান উইংয়ে। ব্রাজিল-বার্সেলোনার খেলার ধরন আর রাফিনিয়ার ছন্দ নিয়ে ‘এএস’-এর সাংবাদিক এদুয়ার্দো বুর্গোস বলেছেন, ‘বার্সার আক্রমণভাগ একটি নিখুঁত যন্ত্রের মতো কাজ করে, যার মূল ইঞ্জিনটি আসে মাঝমাঠ থেকে। যেখানে রোদ্রি ও পেদ্রি মূল কাণ্ডারি আর ফেরমিন লোপেস আক্রমণভাগের সঙ্গে সংযোগ তৈরি করেন। তাই সেন্টার ফরোয়ার্ড হিসেবে রাফিনিয়াকে আর বাড়তি কষ্ট করতে হচ্ছে না।’ তিনি আরও যোগ করলেন, ‘ব্রাজিল দলের মূল সমস্যা হলো বোঝাপড়ার অভাব এবং আক্রমণভাগে রাফিনিয়ার সঙ্গীদের খেলার ধরন। বার্সেলোনায় ইয়ামালের সঙ্গে তার বোঝাপড়া চমৎকার। কিন্তু বোর্নমাউথের উইঙ্গার রায়ানের খেলার ধরন ইয়ামালের চেয়ে আলাদা, কারণ তিনি ভিনিসিয়ুসের মতোই বেশি শারীরিক ফুটবলে অভ্যস্ত। তাই রাফিনিয়ার সফল হওয়া সহজ নয়।’ আনচেলত্তি সেই সমস্যা কতটা দূর করতে পারবেন সেটাই দেখার।

ব্রাজিলরাফিনিয়াফুটবলবার্সেলোনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলার শিকার তরুণী, থানায় অভিযোগ

    বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলার শিকার তরুণী, থানায় অভিযোগ