Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ব্রাজিল-অস্ট্রেলিয়া প্রীতি ম্যাচ

শেষ মিনিটের গোলে রক্ষা পেল ব্রাজিল

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২৬
শেয়ার করুন:
শেষ মিনিটের গোলে রক্ষা পেল ব্রাজিল

সংগৃহীত ছবি

বিশ্বকাপের পর প্রথম ম্যাচেই হারের শঙ্কায় পড়েছিল ব্রাজিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে পিছিয়ে পড়ার পর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে রায়ানের গোলে হার এড়িয়েছে কার্লো আনচেলত্তির দল। টাউনসভিলের কুইন্সল্যান্ড কান্ট্রি ব্যাংক স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি শেষ হয়েছে ১-১ সমতায়।

বিশ্বকাপের পর নতুন অধ্যায়ের প্রথম ম্যাচে একাধিক তরুণকে একাদশে রেখে দল সাজান আনচেলত্তি। শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ছিল ব্রাজিলের কাছে। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া ও এন্দ্রিককে নিয়ে আক্রমণে গেলেও অস্ট্রেলিয়ার রক্ষণ ভাঙতে পারছিল না তারা।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্রাজিল বল জালে পাঠিয়েছিল। তবে ফাউলের কারণে সেই গোল বাতিল হয়ে যায়। এরপর একাধিক পরিবর্তন এনে আক্রমণে গতি বাড়ানোর চেষ্টা করেন আনচেলত্তি।

৬৮ মিনিটে ব্রাজিলকে স্তব্ধ করে দেন নেস্তোরি ইরানকুন্দা। দারুণ এক ফ্রি-কিকে হুগো সুজাকে পরাস্ত করে অস্ট্রেলিয়াকে এগিয়ে দেন তরুণ এই ফরোয়ার্ড। এরপর সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে ব্রাজিল।

শেষদিকে একের পর এক আক্রমণ করেও কাঙ্ক্ষিত গোল পাচ্ছিল না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে নির্ধারিত সময়ের একেবারে শেষ মিনিটে আসে নাটকীয় সমতা। কর্নার থেকে বল জালে জড়িয়ে দেন রায়ান। শেষ মুহূর্তের সেই গোলে অস্ট্রেলিয়ার নিশ্চিত জয় হাতছাড়া হয় আর হার এড়িয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

বিশ্বকাপের পর প্রথম ম্যাচে তাই জয় দিয়ে নতুন যাত্রা শুরু করতে না পারলেও শেষ মুহূর্তের গোলে অন্তত হার এড়াল ব্রাজিল।

ব্রাজিল-অস্ট্রেলিয়া প্রীতি ম্যাচকার্লো আনচেলত্তিভিনিসিয়ুস জুনিয়ররাফিনিয়ারায়ান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    আল-আজহারে বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের জন্য নানা সহায়তা

    আল-আজহারে বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের জন্য নানা সহায়তা