Agamir Somoy E-Paper
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কৃষকের তৃষ্ণা মেটান আকরাম
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ইন্দোনেশিয়া ম্যাচ আর সাফে চোখ হামজার

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩০
ইন্দোনেশিয়া ম্যাচ আর সাফে চোখ হামজার

সংগৃহীত ছবি

আসিয়ান কাপে হঠাৎ করেই সুযোগ পেয়েছে বাংলাদেশ। র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা মালয়েশিয়া ও সিঙ্গাপুরের কাছে হেরে থমাস ডুলির দল বুঝেছে বাস্তবতাও। বৃহস্পতিবার গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া।

বাংলাদেশের ‘পোস্টার বয়’ হামজা চৌধুরী স্বাগতিক দর্শকদের সামনে ইন্দোনেশিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলতে মুখিয়ে রীতিমতো। ‘ফিফা’কে দেওয়া সাক্ষাৎকারে হামজা বললেন, ‘আমি এই ম্যাচের জন্য মুখিয়ে আছি। আমি জানি, সেখানে অনেক দর্শক থাকবে, যা দল হিসেবে আমাদের জন্য আরও একটি দারুণ অভিজ্ঞতা হবে। ইন্দোনেশিয়া বেশ শক্তিশালী দল। ইউরোপের শীর্ষ লিগগুলোতে তাদের অনেক খেলোয়াড় খেলছে। তাই এটি আমাদের জন্য আরেকটি কঠিন পরীক্ষা। তবে আমরা তো মূলত এই কারণেই এখানে এসেছি—যেন আমাদের চেয়ে র‍্যাংকিংয়ে এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষে লড়াই করতে পারি।’

বাংলাদেশেরি জার্সিতে হামজা চৌধুরী খেলছেন প্রায় দেড় বছর ধরে। এই সময়ের অভিজ্ঞতা নিয়ে বললেন, ‘ব্যক্তিগতভাবে এটি আমার জন্য এক অসাধারণ অভিজ্ঞতা ছিল। আলহামদুলিল্লাহ। অবশ্যই এই সময়ে ভালো-খারাপ নানা মুহূর্ত ছিল। দুর্ভাগ্যবশত, ভালো মুহূর্তের চেয়ে কঠিন মুহূর্তই হয়তো বেশি এসেছে, তবে আমরা কাজ চালিয়ে যাচ্ছি এবং আরও ভালো কিছুর দিকে এগোচ্ছি।’
হামজা চৌধুরীর মতে, আসিয়ান কাপের মতো টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বাংলাদেশ তুলনামূলকভাবে অনভিজ্ঞ। মালয়েশিয়া ম্যাচের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘মালয়েশিয়া খুব ভালো দল, আর আমার মনে হয় ওই ম্যাচে আমাদের শুরুটা খুব ধীরগতির ছিল, যা তাদের মতো দলের বিপক্ষে ঘুরে দাঁড়ানো কঠিন করে তুলেছিল।’

ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশ থেকে অনেক এগিয়ে মালয়েশিয়া। তবে হামজা চৌধুরী মনে করেন, মাঠের খেলায় সেই ব্যবধান সবসময় স্পষ্ট বোঝা যায়নি, ‘আমাদের জন্য এই স্তরে এসে প্রতিদ্বন্দ্বিতা করতে পারাটা দারুণ ব্যাপার। র‍্যাংকিংয়ে তারা আমাদের চেয়ে এগিয়ে, কিন্তু মাঠের কিছু নির্দিষ্ট মুহূর্ত দেখলে আপনি সেই পার্থক্যটা টের পাবেন না। তাই নিশ্চয়ই আমরা সঠিক পথেই এগোচ্ছি।’
শেফিল্ড ইউনাইটেডের এই খেলোয়াড় আরও যোগ করেন, ‘আমার মনে হয় আমরা শুধু দলের মূল দুটি বা তিনটি ঘাটতি পূরণের চেষ্টা করছি, এবং আশা করি দ্রুতই আমরা সবকিছু সঠিকভাবে গুছিয়ে নিতে পারব।’

আগামী নভেম্বরে সাফ টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। এই টুর্নামেন্টে শিরোপায় চোখ হামজার, ‘নভেম্বরে ঘরের মাঠে আমাদের একটি বড় টুর্নামেন্ট আছে। ইনশাআল্লাহ, আমরা সেটিকে লক্ষ্য করেই নিজেদের গড়ে তুলছি এবং আশা করি সেখানে কিছু সাফল্য অর্জন করতে পারব।’

ইন্দোনেশিয়া প্রথমবার খেলতে আসার অভিজ্ঞতা নিয়ে হামজা জানালেন, ‘আমার সত্যিই খুব ভালো লেগেছে! ইন্দোনেশিয়ায় এটিই আমার প্রথম ভ্রমণ। আমার অনেক বন্ধু ও পরিবারের কয়েকজন সদস্য আগে এখানে এসেছিলেন এবং তারা সবাই দেশটির প্রশংসা করেছেন। তাই এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। এখানকার মানুষ খুবই বন্ধুত্বপূর্ণ। আবহাওয়া আমার জন্য কিছুটা গরম, তবে সব মিলিয়ে আমি বেশ উপভোগ করেছি। আশা করি পরবর্তী সময়ে আবার এসে ইন্দোনেশিয়ার অন্য এলাকাগুলোও ঘুরে দেখতে পারব।’

হামজা চৌধুরীবাংলাদেশফিফা আসিয়ান কাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    এমপি গাজী নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি গাজী নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    চার জেলায় নতুন ডিসি

    চার জেলায় নতুন ডিসি

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    সালমান মুক্তাদিরের স্টুডিও’র আবাসনে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

    সালমান মুক্তাদিরের স্টুডিও’র আবাসনে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশির

    যুক্তরাষ্ট্রে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশির

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ‘বক্তব্য বিকৃতিতে’ আইনি ব্যবস্থা  নিচ্ছেন এমপি সানজিদা তুলি

    ‘বক্তব্য বিকৃতিতে’ আইনি ব্যবস্থা নিচ্ছেন এমপি সানজিদা তুলি

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব