সিঙ্গাপুরের বিপক্ষেও পাঁচ প্রবাসী, ফিরলেন মিতুল-মোরসালিন

গোলরক্ষক মিতুল মারমা ফিরেছেন একাদশে। ছবি: সংগৃহীত
এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচের একাদশে দুটি পরিবর্তন করেছেন কোচ হাভিয়ের কাবরেরা। ভিয়েতনামের সঙ্গে খেলা প্রীতি ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ ও ফরোয়ার্ড মিরাজুল ইসলাম। তাদের জায়গায় ফিরেছেন মিতুল মারমা ও শেখ মোরসালিন।
সন্ধ্যা ৬টায় সিঙ্গাপুরের মুখোমুখি শুরু হতে যাওয়া ম্যাচের একাদশে যথারীতি আছেন পাঁচ প্রবাসী খেলোয়াড়-হামজা চৌধুরী, তারিক কাজী, ফাহমিদুল ইসলাম, জায়ান আহমেদ ও শমিত সোম। ভিয়েতনামের বিপক্ষে বিরতির পর মাঠে নেমে ভালো খেললেও অধিনায়ক জামাল ভুঁইয়া আছেন বেঞ্চে।
এশিয়ান কাপ মূলপর্বের দৌড় থেকে আগেই ছিটকে গেছে বাংলাদেশ। তবে আজ শেষটা সুন্দর করতে চায় হাভিয়ের কাবরেরার দল। গত বছরের জুনে প্রথম লেগে সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে ২–১ গোলে হেরেছিল বাংলাদেশ।
বাংলাদেশের একাদশ:
মিতুল মারমা (গোলকিপার), শাকিল আহাদ তপু, শেখ মোরসালিন, হামজা চৌধুরী, ফয়সাল আহমেদ ফাহিম, তারিক কাজী, ফাহমিদুল ইসলাম, সোহেল রানা (অধিনায়ক), জায়ান আহমেদ, সাদ উদ্দিন, শমিত সোম।

