Agamir Somoy E-Paper
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রুবেলের উদ্যোগে ১৩০০ মানুষের কর্মসংস্থান
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

জাতীয় ক্রিকেট লিগ

জয়ের সেঞ্চুরি, রুয়েলের ৫ উইকেট

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ২১:২৩
জয়ের সেঞ্চুরি, রুয়েলের ৫ উইকেট

ছবি: আগামীর সময়

২৮তম জাতীয় ক্রিকেট লিগে প্রথম রাউন্ডের দ্বিতীয় দিনের খেলায় এসে দেখা মিলল উল্লেখযোগ্য ব্যক্তিগত সাফল্যের। মৌসুমের প্রথম সেঞ্চুরি মাহমুদুল হাসান জয়ের, রাজশাহীতে স্বাগতিকদের বিপক্ষে চট্টগ্রামের এই উদ্বোধনী ব্যাটার ১০২ রানে অপরাজিত ছিলেন দ্বিতীয় দিনের খেলা শেষে।

খুলনায় স্বাগতিকদের বিপক্ষে ৫ উইকেট নিয়েছেন বরিশালের পেসার রুয়েল মিয়া, যদিও ততক্ষণে প্রথম ইনিংসে খুলনা ৪২৬ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়ে ফেলেছে। ব্যাটিংয়ে নেমে ৯৪ রানে অলআউট হয়েছে বরিশাল, ফলোঅনে দ্বিতীয় ইনিংসেও তাদের ২ উইকেট নেই ৪৩ রানে। ফলে তিন দিনের ভেতরেই ইনিংস হারের মুখে বরিশাল।

প্রথম দিনেই সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছেন কালাম সিদ্দিকি অলিন, মোহাম্মদ মিঠুন; একজন ৯২ আর একজন ৮৯ রানে আউট হয়ে গেলেন। শেষ পর্যন্ত নতুন মৌসুমের প্রথম সেঞ্চুরিটা করলেন চট্টগ্রামের হয়ে ইনিংসের গোড়াপত্তনে নামা মাহমুদুল হাসান জয়। জিম্বাবুয়ে সফরের পর টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন, ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরেও রান নেই। জাতীয় লিগে রাজশাহীর বিপক্ষে দ্বিতীয় দিনের খেলা শেষে জয় ১৭০ বল খেলে ১০২ রানে অপরাজিত, তার সঙ্গী সাদিকুর রহমান অপরাজিত ৮৬ রানে। রাজশাহীর প্রথম ইনিংসে করা ৩৬৪ রানের জবাবে চট্টগ্রাম বিনা উইকেটে ১৯০, পিছিয়ে আছে ১৭৪ রানে।

ময়মনসিংহকে প্রথম ইনিংসে ৩১১ রানে অলআউট করে দেওয়ার পর দ্বিতীয় দিনের খেলা শেষে সিলেটের সংগ্রহ ৫ উইকেটে ২৩৬ রান। পিছিয়ে আছে ৭৫ রানে, সিলেটের অধিনায়ক জাকির হাসান করেছেন ৬০ রান। মিরপুরে, রংপুরের প্রথম ইনিংস শেষ হয়েছে ৩৪০ রানে। সর্বোচ্চ ৭৫ রান করেছেন চৌধুরি রিজওয়ান, ৪ উইকেট আরিফ আহমেদের। জবাবে ঢাকা করেছে ৬ উইকেটে ১২০ রান, নাঈম শেখ আউট হয়েছেন শূন্য রানে আর অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন করেছেন ৭ রান। এখনো ২২০ রানে পিছিয়ে ঢাকা।

জাতীয় দলের খেলোয়াড়দের অংশগ্রহণের সুবিধার্থে জাতীয় লিগের তৃতীয় রাউন্ডের খেলা এক দিন পিছিয়ে ১৮ অক্টোবর শুরুর সিদ্ধান্ত নিয়েছে বিসিবির টুর্নামেন্ট কমিটি। আরব আমিরাতে টেস্ট খেলে দেশে ফিরে টেস্ট দলের ক্রিকেটাররা যেন নিজ নিজ দলের হয়ে তৃতীয় রাউন্ড থেকে অংশ নিতে পারেন সেজন্যই এ সিদ্ধান্ত।

জাতীয় ক্রিকেট লিগমাহমুদুল হাসান জয়রুয়েল মিয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ইয়েতির হাত!

    ইয়েতির হাত!

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’