শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
নিউ অ্যাঙ্গুলেম যেভাবে নিউ ইয়র্ক

নিউ অ্যাঙ্গুলেম যেভাবে নিউ ইয়র্ক

শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • সর্বশেষ
  • ইপেপার
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

দাপটে সিরিজ জয় বাংলাদেশের

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১৯:৩৩
দাপটে সিরিজ জয় বাংলাদেশের

৫৫ রানের জয়ে নিশ্চিত হয়েছে সিরিজও। ছবি: সংগৃহীত

ডিন ফক্সক্রফট শুধু ছক্কা গুনছিলেন। ইনিংসের শেষদিকে সাত ছক্কা ছিল তার ব্যাটে। মোস্তাফিজের স্লোয়ারেও কোনো কাজ হচ্ছিল না। একটা সময় মেহেদী হাসান মিরাজের মুখে ম্যাচ হেরে যাওয়ার ভয় স্পষ্ট দেখা যায় যেন। তাই নিজেই বল হাতে নিলেন ও ফক্সক্রফটকে সামনের পায়ে খেলিয়ে বাধ্য করেন ভুল করতে। ৭২ বলে ৭৫ করা এই ব্যাটার শেষ ব্যাটার হিসেবে আউট হতেই ৫৫ রানের দাপুটে জয় নিশ্চিত হলো বাংলাদেশের।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠছিলেন নাজমুল হোসেন শান্ত। একাদশে ফেরা মোস্তাফিজুর রহমান নিলেন ইনিংসে পাঁচ উইকেট। দুজনের যুগলবন্দিত চট্টগ্রামে কিউইদের পাত্তাই দেয়নি বাংলাদেশ। সেইসঙ্গে ২-১ ব্যবধানে নিশ্চিত হলো সিরিজও।

মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে টানা তিনটি ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। হাবিবুল বাশার, সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা ও তামিম ইকবালের পর বাংলাদেশের পঞ্চম অধিনায়ক হিসেবে টানা তিনটি সিরিজ জিতলেন তিনি।

বাংলাদেশের দেওয়া ২৬৬ রানের লক্ষ্যে নেমে নিউজিল্যান্ড অলআউট হয়েছে ২১০ রানে। এই সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য ছিল। সফরকারীরা তাদের দ্বিতীয় সারির দল নিয়ে আসায় ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা ছিল তেমনই। হোয়াইটওয়াশ করে সিরিজ জিতলে বাংলাদেশের অবস্থান হতো র‌্যাঙ্কিংয়ের ছয়ে। প্রথম ম্যাচেই হেরে যাওয়ায় মিরাজদের লক্ষ্যে জোর ধাক্কা লাগে। সিরিজের পরের দুই ম্যাচে জিতে সেই ধাক্কা সামলেছে।

সবশেষ গত বছর উইন্ডিজের বিপক্ষে এই সাফল্য দেখায় বাংলাদেশ দল। সিরিজের প্রথম ম্যাচে হারলেও টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে। কিউইদের বিপক্ষে সিরিজ জয়ের এই সাফল্য বাংলাদেশের জন্য দীর্ঘ অপেক্ষার ফসল। এর আগে ২০১৩ সালে কিউইদের ওয়ানডে সিরিজে হারায় বাংলাদেশ। পরের পাঁচ সিরিজে ছিল শূন্যতা।

একমাত্র সাফল্য ২০২৩ সালে নিউজিল্যান্ডের মাটিতে প্রথম ওয়ানডে জয়। সেবার ওই ম্যাচ জিতেও ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। নিজেদের মাঠে এবার বাংলাদেশ একই ব্যবধান সিরিজ হার ফিরিয়ে দারুণ প্রতিশোধ নিল।

ক্রিকেটবাংলাদেশনিউজিল্যান্ড
    শেয়ার করুন:
    কাবার কিসওয়া: ভালোবাসা, ঐতিহ্য ও ঈমানের প্রতিচ্ছবি

    কাবার কিসওয়া: ভালোবাসা, ঐতিহ্য ও ঈমানের প্রতিচ্ছবি

    ২৩ এপ্রিল ২০২৬, ১৩:৫৫

    শেকসপিয়ারের জন্মদিন নিয়ে রহস্য

    শেকসপিয়ারের জন্মদিন নিয়ে রহস্য

    ২৩ এপ্রিল ২০২৬, ১৪:৫৭

    ইউএফও রহস্যের আড়ালে কী?

    ইউএফও রহস্যের আড়ালে কী?

    ২৩ এপ্রিল ২০২৬, ১৩:৩৪

    শর্তসাপেক্ষে শাস্তি উঠল শুটার কলির

    শর্তসাপেক্ষে শাস্তি উঠল শুটার কলির

    ২৩ এপ্রিল ২০২৬, ১২:৫০

    তামিলনাড়ুতেও চলছে ভোট, হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা

    তামিলনাড়ুতেও চলছে ভোট, হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা

    ২৩ এপ্রিল ২০২৬, ১২:৪১

    ফুয়েল কার্ডের ছবির সঙ্গে চেহারার মিল না থাকায় বাইকারকে মারলেন ইউএনও

    ফুয়েল কার্ডের ছবির সঙ্গে চেহারার মিল না থাকায় বাইকারকে মারলেন ইউএনও

    ২৩ এপ্রিল ২০২৬, ১২:৩৫

    টয়লেটের ক্লিনার লাইব্রেরিয়ানের দায়িত্বে

    টয়লেটের ক্লিনার লাইব্রেরিয়ানের দায়িত্বে

    ২৩ এপ্রিল ২০২৬, ১২:২৮

    নিউ অ্যাঙ্গুলেম যেভাবে নিউ ইয়র্ক

    নিউ অ্যাঙ্গুলেম যেভাবে নিউ ইয়র্ক

    ২৩ এপ্রিল ২০২৬, ০৯:০৭

    ওয়াজুদ্দিনের পৃষ্ঠাগুলি

    ওয়াজুদ্দিনের পৃষ্ঠাগুলি

    ২৩ এপ্রিল ২০২৬, ১২:১৯

    মেসির শিরোপা জয়ের রেকর্ড ছোঁয়া কে এই বার্সা তারকা?

    মেসির শিরোপা জয়ের রেকর্ড ছোঁয়া কে এই বার্সা তারকা?

    ২৩ এপ্রিল ২০২৬, ১২:১৭

    ও আলোর পথযাত্রী...

    ও আলোর পথযাত্রী...

    ২৩ এপ্রিল ২০২৬, ১২:১২

    কে আগে নতিস্বীকার করবে

    কে আগে নতিস্বীকার করবে

    ২৩ এপ্রিল ২০২৬, ১৬:২২

    ছেলের জীবিকা বাঁচাতে মোটরসাইকেল নিয়ে তেলের লাইনে মা

    ছেলের জীবিকা বাঁচাতে মোটরসাইকেল নিয়ে তেলের লাইনে মা

    ২৩ এপ্রিল ২০২৬, ১৯:০৫

    রুমিন ফারহানার নামে অপপ্রচারের পোস্টমর্টেম

    রুমিন ফারহানার নামে অপপ্রচারের পোস্টমর্টেম

    ২৩ এপ্রিল ২০২৬, ২০:২১

    গুপ্ত বিতর্কে উত্তাল সংসদ ও রাজপথ!

    গুপ্ত বিতর্কে উত্তাল সংসদ ও রাজপথ!

    ২৩ এপ্রিল ২০২৬, ২৩:২৬