Agamir Somoy E-Paper
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানবতার টানে রিপনের সংগ্রাম
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

ধুঁকছেন অভিজ্ঞরা

রাহেনুর ইসলাম
রাহেনুর ইসলাম
agamir somoy
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৩
শেয়ার করুন:
ধুঁকছেন অভিজ্ঞরা

ধৈর্য, দৃঢ়তা, গভীরতা মিলিয়েই টেস্ট। তাই বলা হয় খেলাটা অভিজ্ঞদের। দলের সম্পদ তারাই। বাংলাদেশে হয়ে গেছে উল্টোটা। ধুঁকছেন দলের অভিজ্ঞরাই। এর প্রভাব পড়েছে ফলাফলে। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর থেকে বাংলাদেশ পথ হারিয়েছে অভিজ্ঞরা পারফর্ম না করায়।

বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে ১০০-এর বেশি টেস্ট খেলেছেন মুশফিকুর রহিম। সর্বশেষ ১০ টেস্ট ইনিংসে তার ফিফটি শুধু একটি। ৮১ রানের সেই ইনিংসটিও খেলেছেন আবুধাবির ব্যাটিংবান্ধব উইকেটে আফগানিস্তানের দুর্বল বোলিংয়ের বিপক্ষে। জোহানেসবার্গে প্রথম ইনিংসে দল যখন ৪০০ করেছে, সেখানে মুশফিক আউট শূন্য রানে। দ্বিতীয় ইনিংসে বিপর্যয়ের সময় তার দিকেই তাকিয়ে ছিল দল। অথচ ২২ রান করে প্যাভিলিয়নে ফেরেন মুশফিক।

ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে দলে মুশফিকের জায়গা নিয়ে। তার বদলে — , ‘ , , , , , , ’

বাংলাদেশডারউইনক্রিকেটক্রিকেটার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    অভিনেতা তমাল মাহবুব আটক

    অভিনেতা তমাল মাহবুব আটক

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    যমুনার চরের মানুষের ভরসা তুহিন

    যমুনার চরের মানুষের ভরসা তুহিন

    বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

    বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

    ৪৮ ঘণ্টায় কনটেইনার অপারেটর নিয়োগ!

    ৪৮ ঘণ্টায় কনটেইনার অপারেটর নিয়োগ!

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    দূরত্ব ভুলে জামায়াতকে পাশে চায় বিএনপি

    দূরত্ব ভুলে জামায়াতকে পাশে চায় বিএনপি

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    ছন্দে
    থাকা
    জাকের
    আলীর
    সুযোগ
    প্রাপ্য
    কি
    না
    এমন
    প্রশ্নে
    নাজমুল
    হোসেন
    শান্ত
    অবশ্য
    পাশেই
    দাঁড়ালেন
    মুশফিকের
    জাকের
    টেস্ট
    ক্রিকেটে
    যে
    কয়টা
    ম্যাচ
    খেলেছে
    খুব
    ভালো
    খেলেছে।
    তবে
    একটা
    জিনিস
    মাথায়
    রাখতে
    হবে
    কার
    সঙ্গে
    আপনি
    কাকে
    তুলনা
    করছেন।
     
    মুশফিক
    ভাই
    বাংলাদেশ
    ক্রিকেটের
    জন্য
    যতটুকু
    করেছেন
    বা
    এখনো
    যেভাবে
    করছেন
    আমার
    বিশ্বাস
    উনার
    অনেক
    কিছু
    দেওয়ার
    বাকি
    আছে।
    দল
    যখনই
    বিপদে
    পড়ে
    উনি
    বড়
    রান
    করেন
    বা
    দলের
    জন্য
    ভালো
    স্কোর
    করেন।
    আমি
    বিশ্বাস
    করি
    উনি
    যতদিন
    খেলবেন
    দলের
    উপকার
    হবে।
    আর
    যখন
    জাকের
    আলীর
    সুযোগ
    আসবে
    ও
    সেভাবে
    অব্যাহত
    রাখবে।

    অধিনায়ক নাজমুল হোসেনও ছন্দে নেই। ডারউইনের পর খেলা ১০ ইনিংসে ফিফটি শুধু একটি। মুশফিকের মতো সেই ফিফটি পেয়েছেন আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে। এরপর খেলা ৬ ইনিংসের কোনোটিতে ২০ রানও করতে পারেননি নাজমুল।

    শুধু অভিজ্ঞতা দিয়ে কেউ জাতীয় দলে থাকতে পারে না। তবে মুশফিক-মুমিনুল পারফরম্যান্সও করেছে -হাবিবুল বাশার, প্রধান নির্বাচক

    সবচেয়ে হতাশ করেছেন মুমিনুল হক। গত ১০ ইনিংসের একটিতেও ফিফটি নেই তার। আর দক্ষিণ আফ্রিকার মাটি তো বরাবরই তার জন্য দুঃস্বপ্নের। সেই ২০১৭ সালে পচেফস্ট্রুমে প্রথম ইনিংসে ৭৭ রান করেছিলের মুমিনুল। এরপর থেকেই হতাশা সঙ্গী তার। সেই ফিফটির পর দক্ষিণ আফ্রিকার মাটিতে খেলা মুমিনুলের ইনিংসগুলো ০, ৪, ১১, ০, ২, ৬, ৫, ০ ও ১। ৯ ইনিংসের ৩টিতে আউট শূন্য রানে। আর দুই অঙ্কের ইনিংস শুধু একটি।

    এখানেই আসে নির্বাচকদের অদূরদর্শিতা। যথেষ্ট হোমওয়ার্ক না করে গতানুগতিক একটা দল ঘোষণা করে ফেলেন তারা। দক্ষিণ আফ্রিকার বাউন্সি উইকেটে মুমিনুল স্বাচ্ছন্দ্য নন, এটা প্রমাণিত। তারপরও কেন প্রতিটি দক্ষিণ আফ্রিকা সফরে দলে রাখতে হবে তাকে?

    এ নিয়ে প্রধান নির্বাচক হাবিবুল বাশার আগামীর সময়কে বললেন, ‘মুশফিক ও মুমিনুল অনেকদিন ধরে আমাদের টেস্ট দলের অপরিহার্য সদস্য। তারা এই একটা ফরম্যাটই খেলে। যেহেতু এই ফরম্যাটে ওরা অপরিহার্য এবং বেশ অভিজ্ঞ, তাই ধারাবাহিক রান না করা দলের জন্য চিন্তার। আমরা এটা ভেবেছি। পাশাপাশি এটাও দেখতে হবে ওরা এই অবস্থানে রান করেই এসেছে। হয়তো খারাপ সময় যাচ্ছে, কিন্তু ওরা নিজেদের প্রমাণ করে এখনো জাতীয় দলে আছে। তারা ভালো করলে কিন্তু ওদের অভিজ্ঞতার কথাই বলি।’

    তাহলে কি অভিজ্ঞতার জন্যই তারা অপরিহার্য? এমন প্রশ্নে হাবিবুল বললেন, ‘অবশ্যই না। শুধু অভিজ্ঞতা দিয়ে কেউ জাতীয় দলে থাকতে পারে না। তবে ওরা দুজন পারফরম্যান্সও করেছে। মুশফিক আগের টেস্টেই একটা ৪৯ রানের ইনিংস খেলেছে। আর আফগানিস্তানের সঙ্গে একটা ৮১ রানের ইনিংস আছে। আবার মুমিনুলের কথা বললে সে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয়ের ম্যাচে ভালো ফিফটি করেছিল। এরপর ইনিংস বড় করতে পারছে না। কিন্তু আমাদের টেস্টে এই দুজনের অবদান ভুলে গেলে চলবে না। তাদের এখনো পারফর্ম করার আছে, ওদের সুসময় ফেরার অপেক্ষা করছি।’

    চেনা কন্ডিশনে ব্যর্থ দুই অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম আর মেহেদী হাসান মিরাজও। সর্বশেষ ৫ টেস্টে তাইজুলের উইকেট মাত্র ৭টি। অলরাউন্ডার মিরাজ সর্বশেষ পাঁচ টেস্টে নিয়েছেন ১৪ উইকেট। ব্যাট হাতে সর্বশেষ ১০ ইনিংসে তার ফিফটি একটি। দলে নেই কোনো পেস বোলিং অলরাউন্ডারও। তাই অধিনায়ক নাজমুলের আক্ষেপ, ‘কোচ-নির্বাচক সবাইকে আমাদের একটাই অনুরোধ— অন্তত একজন অলরাউন্ডার দিন। কিন্তু আমরা পাচ্ছি না। আশা করব, দেশের নির্বাচক প্যানেল ও কোচিং স্টাফে যারা আছেন, তারা এই ঘাটতি পূরণের জন্য আমাদের অন্তত এক-দুজন খেলোয়াড় দেবেন।’