Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

অপরাজিত সেঞ্চুরি হাঁকিয়ে একগুচ্ছ রেকর্ড গড়লেন কোহলি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ মে ২০২৬, ১৩:০৬
অপরাজিত সেঞ্চুরি হাঁকিয়ে একগুচ্ছ রেকর্ড গড়লেন কোহলি

বিরাট কোহলির সেঞ্চুরি উদযাপন।

বয়সকে তুড়ি মেরে উড়িয়ে এখনো ব্যাট হাতে বোলারদের শাসন করে যাচ্ছেন বিরাট কোহলি। বাইশ গজে তার রাজত্ব চলছেই। গতকাল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিপক্ষে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই ব্যাটিং কিং। তার অপরাজিত ১০৫ রানে ভর করে নাইটদের ৬ উইকেটে হারিয়ে দিয়েছে বেঙ্গালুরু। কোহলি গড়েছেন নতুন ইতিহাস।

এই ইনিংসটি ছিল কোহলির ১০ম সেঞ্চুরি। ৬০ বলে ১০৫ রানের ইনিংসটি সাজানো ছিল ১১টি চার ও ৩টি ছক্কায়। স্ট্রাইক রেট ছিল ১৭৫.০০। এর মাধ্যমে তিনি প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টি ফরম্যাটে ১০টি সেঞ্চুরি করার অনন্য কীর্তি গড়লেন। আইপিএলের ইতিহাসে রান তাড়ায় জস বাটলারের সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডেও তিনি ভাগ বসিয়েছেন। রান তাড়ায় এটি তার তৃতীয় আইপিএল সেঞ্চুরি।

আরও পড়ুন

আইপিএলে ৯ হাজার রান করে বিরাট কোহলির ইতিহাস

২৮ এপ্রিল ২০২৬

ভারতীয় খেলোয়াড়দের মধ্যে আইপিএলে সবচেয়ে বেশিবার ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হওয়ার দৌড়ে রোহিত শর্মাকে স্পর্শ করেছেন বিরাট। বর্তমানে দুজনেরই ঝুলিতে আছে ২১টি করে ম্যাচসেরার পুরস্কার। এই ইনিংসের পর ২০২৬ আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ৩য় স্থানে উঠে এসেছেন কোহলি। ১২ ম্যাচে তার সংগ্রহ এখন ৪৮৪ রান। গড় ৫৩.৭৭ এবং স্ট্রাইক রেট ১৬৫.৭৫।

এই ইনিংস খেলার পথে ভারতের প্রথম ব্যাটসম্যান হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৪ হাজার রান পূর্ণ করেন কোহলি। সেটাও আবার দ্রুততম সময়ে। ১৪ হাজারের মাইলফলকে যেতে কোহলির লেগেছে ৪০৯ ইনিংস। এতদিন এই রেকর্ড ধরে রাখা ক্যারিবিয়ান দানব ক্রিস গেইলের লেগেছিল ৪২৩ ইনিংস। এছাড়া ডেভিড ওয়ার্নারের ৪৩১, জস বাটলারের ৪৬৮, অ্যালেক্স হেলসের ৫০৫ ও কাইরন পোলার্ডের ৬৩৩ ইনিংস লেগেছিল।

নাইটদের হারিয়ে কোহলির দল বেঙ্গালুরু ১২ ম্যাচে ৮ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে। অন্যদিকে নাইট রাইডার্সের জন্য প্লে-অফের সমীকরণ আরও কঠিন হয়ে পড়ল।

বিরাট কোহলিরয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুআইপিএল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    রাজ্যপাট শেষ

    রাজ্যপাট শেষ

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার