Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

আইসিসি মাসসেরা ক্রিকেটার মুশফিকুর রহিম

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ জুন ২০২৬, ২১:৪৩
আইসিসি মাসসেরা ক্রিকেটার মুশফিকুর রহিম

সংগৃহীত ছবি

মে মাসে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনের স্বীকৃতি হিসেবে আইসিসি মাসসেরা ক্রিকেটার পুরস্কার জিতেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। এর আগে ২০২১ সালের মে মাসে একবার এই পুরস্কার পেয়েছিলেন তিনি। এবার সতীর্থ তাইজুল ইসলাম ও নেপালের অলরাউন্ডার দীপেন্দ্র সিং আইরিকে পেছনে ফেলে পুরস্কারটি নিজের করে নিলেন ৩৯ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটার।

পাকিস্তান সিরিজে সিরিজসেরা হওয়া মুশফিক দুই টেস্টে মোট ২৩৫ রান সংগ্রহ করেন ৬৩ দশমিক ২৫ গড়ে। ঢাকায় প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৭১ এবং সিলেটে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৩৭ রানের ইনিংস দুটি ছিল দলের জয়ে নির্ণায়ক। ২০০৫ সালে টেস্ট অভিষেক হওয়া মুশফিক এই বয়সেও রানের জন্য যে অদম্য তৃষ্ণা দেখাচ্ছেন, তা প্রশংসনীয়।

পুরস্কার প্রসঙ্গে মুশফিক বললেন, ‘আবারও আইসিসি মাসসেরা খেলোয়াড় হওয়াটা বড় সম্মানের। বিশেষত এই স্বীকৃতি এসেছে টেস্ট ক্রিকেটে আমার পারফরম্যান্সের জন্য, এটা আমাকে বিশেষভাবে আনন্দিত করেছে। তাইজুলও পাকিস্তানের বিপক্ষে এই স্মরণীয় সিরিজ জয়ে বড় ভূমিকা রেখেছে। এই জয় আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় আমাদের অবস্থান উন্নত করতেও সাহায্য করেছে, যা সাফল্যকে আরও অর্থবহ করে তুলেছে।’

নারী বিভাগে পুরস্কারটি জিতেছেন ইংল্যান্ডের পেস বোলার লরেন বেল। ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজে ধারাবাহিক সেরা পারফরম্যান্সের সুবাদে এই স্বীকৃতি পেলেন তিনি। আইসিসি ডটকমে নিবন্ধিত বৈশ্বিক ভক্ত ও সাবেক আন্তর্জাতিক খেলোয়াড় এবং গণমাধ্যম প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত বিশেষজ্ঞ প্যানেলের ভোটে বিজয়ীদের নির্বাচন করা হয়েছে।

মুশফিকুর রহিমআইসিসিবাংলাদেশ ক্রিকেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    কল্পনাকে হার মানানো নিষ্ঠুরতার শিকার কোমলমতিরা

    কল্পনাকে হার মানানো নিষ্ঠুরতার শিকার কোমলমতিরা

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগে যুবক আটক

    কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগে যুবক আটক

    শয্যার চেয়ে রোগী দ্বিগুণ, বারান্দা–মেঝেতে চিকিৎসা

    শয্যার চেয়ে রোগী দ্বিগুণ, বারান্দা–মেঝেতে চিকিৎসা