Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জীবন বাঁচাতে বাবলুর ৭২ ব্যাগ রক্তদান
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

রবি শাস্ত্রী

কোচের মাথায় সবসময় বন্দুক ঠেকানো থাকে

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১১:০৮
শেয়ার করুন:
কোচের মাথায় সবসময় বন্দুক ঠেকানো থাকে

খেলোয়াড় জীবন কিংবা ধারাভাষ্যকার—এই দুই পেশার চেয়ে জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করা অনেক বেশি কঠিন এবং চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক প্রধান কোচ রবি শাস্ত্রী। স্কাই স্পোর্টসে ইয়ান স্মিথকে দেওয়া এক সাক্ষাৎকারে কোচিং ক্যারিয়ারের তীব্র চাপ ও অনুভূতির কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন, কোচ হিসেবে দায়িত্ব পালন করার সময় সবসময় মনে হয় ‘মাথায় বন্দুক ঠেকানো রয়েছে’।

খেলোয়াড় থাকাকালীন ব্যাট-বল কিংবা ধারাভাষ্য দেওয়ার সময় মাইক্রোফোন নিজের নিয়ন্ত্রণে থাকলেও কোচিংয়ের ক্ষেত্রে একবার খেলোয়াড়েরা মাঠে নেমে গেলে কোচের আর কিছু করার থাকে না বলে মনে করেন শাস্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সবচেয়ে কঠিন কাজ হলো কোচিং করানো। একবার খেলোয়াড়েরা মাঠের ভেতর চলে গেলে আপনার নিয়ন্ত্রণে আর কিছুই থাকে না। খেলার সময় আপনার হাতে ব্যাট বা বল থাকে, ব্রডকাস্টিং করার সময় থাকে মাইক। কিন্তু খেলোয়াড়েরা মাঠে নেমে যাওয়ার পর আপনাকে শুধু হাত কচলাতে হয়। এই পদের সঙ্গে বিপুল দায়িত্ব জড়িয়ে থাকে। দেশের প্রত্যাশা এত বেশি থাকে যে কোভিড হোক বা না হোক, আপনাকে ম্যাচ জিততেই হবে। এখানে লুকিয়ে থাকার কোনো সুযোগ নেই।’

আরও পড়ুন

ফিফপ্রো একাদশে মেসি, নেই ব্যালন ডি’অর জয়ী কেইন!

১০ নভেম্বর ২০২৬

কোচিংয়ের প্রচণ্ড মানসিক চাপ ও তা থেকে পাওয়া প্রাপ্তির তৃপ্তি নিয়ে শাস্ত্রী আরও বলেন, ‘আপনি বুঝতে পারবেন যে সবসময় আপনার মাথার ওপর বন্দুক ঠেকানো থাকে। কিন্তু যদি আপনি সফল হন এবং কাঙ্ক্ষিত ফল এনে দিতে পারেন, তবে সেই প্রাপ্তি দারুণ। এটি আপনাকে প্রচুর সম্মান দেবে এবং আপনি যা করছেন তা উপভোগ করতে পারবেন। এই ধরনের কাজের যে তৃপ্তি, তা অন্য কোনো কিছুতেই পাওয়া সম্ভব নয়।’

উল্লেখ্য, ২০১৭ সালের জুলাই থেকে ২০২১ সালের নভেম্বর পর্যন্ত ভারতের প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন রবি শাস্ত্রী। তার অধীনে একাধিক ঐতিহাসিক সাফল্য অর্জন করে ভারত। যার মধ্যে উল্লেখযোগ্য ছিল অস্ট্রেলিয়ার মাটিতে দলটির প্রথম ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়। ২০২০-২১ মৌসুমেও ইনজুরির ধাক্কা সামলে ২-১ ব্যবধানে আরেকটি স্মরণীয় সিরিজ জিতেছিল ভারত। এছাড়া শাস্ত্রীর কোচিংয়ে টানা ৪২ মাস ভারত আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের ১ নম্বর পজিশন ধরে রেখেছিল। খেলেছে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল এবং ২০২১ সালে উদ্বোধনী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে।

আরও পড়ুন

আর্জেন্টিনার সেরা খেলোয়াড়টি নেই, এটাই আমাদের সুযোগ

১০ নভেম্বর ২০২৬

দীর্ঘদিন ধরে ক্রিকেট ও সম্প্রচার জগতের সঙ্গে যুক্ত থাকার পেছনের মূল শক্তি হিসেবে খেলার প্রতি নিজের আবেগের কথা তুলে ধরেছেন শাস্ত্রী, ‘ক্রিকেট নিয়ে আপনার যদি আবেগ না থাকে, আপনি যদি খেলাটিকে ভালোবাসেন, তবে এত দীর্ঘ সময় ধরে প্রতিদিন একই উৎসাহ নিয়ে এখানে টিকে থাকা সম্ভব নয়। খেলাটিকে বোঝা, টেলিভিশনের শৃঙ্খলা মেনে চলা এবং দীর্ঘ সময় ধরে কাজ করাটা এক ধরনের সৌভাগ্য। এটা দারুণ উপভোগ্য।’

রবি শাস্ত্রীভারতীয় কোচ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা  ডিসেম্বরেই

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা ডিসেম্বরেই

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    টঙ্গীতে ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতন, আটক মাদ্রাসাশিক্ষক

    টঙ্গীতে ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতন, আটক মাদ্রাসাশিক্ষক