খেলোয়াড় জীবন কিংবা ধারাভাষ্যকার—এই দুই পেশার চেয়ে জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করা অনেক বেশি কঠিন
এবং চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক প্রধান কোচ রবি শাস্ত্রী। স্কাই স্পোর্টসে
ইয়ান স্মিথকে দেওয়া এক সাক্ষাৎকারে কোচিং ক্যারিয়ারের তীব্র চাপ ও অনুভূতির কথা বলতে
গিয়ে তিনি জানিয়েছেন, কোচ হিসেবে দায়িত্ব পালন করার সময় সবসময় মনে হয় ‘মাথায় বন্দুক ঠেকানো রয়েছে’।
খেলোয়াড় থাকাকালীন ব্যাট-বল
কিংবা ধারাভাষ্য দেওয়ার সময় মাইক্রোফোন নিজের নিয়ন্ত্রণে থাকলেও কোচিংয়ের ক্ষেত্রে
একবার খেলোয়াড়েরা মা...