গুয়াহাটিতে ভারত-ওয়েস্ট
ইন্ডিজের দ্বিতীয় ওয়ানডেতে দেখা গেছে রান উৎসব। ৯৩.৩ ওভারে ৮১১ রান হওয়া ওই ম্যাচে
বোলাররা ছিলেন স্রেফ দর্শক! এমন একপেশে খেলা দেখে ক্রিকেট মহলে শুরু হয়েছে তীব্র সমালোচনা।
রবি শাস্ত্রী ধারাভাষ্য দেওয়ার বর্ষাপাড়া স্টেডিয়ামের পিচকে ‘জাতীয় মহাসড়ক’ আখ্যায়িত করেছিলেন। আরও অনেক সাবেকরাই প্রশ্ন তুলছেন-
ব্যাট-বলের আসল লড়াইটা কোথায় হারিয়ে গেল?
ম্যাচটিতে ভারতের অধিনায়ক
শুভমান গিল অপরাজিত ২২৩ ও রোহিত শর্মা ১০১ রানের অনবদ্য ইনিংস খেলেন। অন্যদিকে, ওয়েস্ট
ইন্ডিজের ব্যাটারদের মধ্য থ...