Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

১৫ হাজার রান

ইতিহাসের দোরগোড়ায় বিরাট কোহলি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮
ইতিহাসের দোরগোড়ায় বিরাট কোহলি

রেকর্ড বইয়ে আরও একটি স্বর্ণালী অধ্যায় যোগ করার খুব কাছাকাছি দাঁড়িয়ে আছেন ভারতের মেগাস্টার বিরাট কোহলি। ত্রিবান্দ্রেমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামছে ভারত। এই ম্যাচে মাঠে নামার আগে ইতিহাসের পাতায় নাম লেখানোর হাতছানি রয়েছে কোহলির সামনে। বাংলাদেশ সময় বেলা আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

পুরুষদের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে মাত্র দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ১৫ হাজার রানের ক্লাবে প্রবেশ করতে কোহলির প্রয়োজন আর মাত্র ৫৯ রান। এতদিন এই অভিজাত ক্লাবে এককভাবে কেবল কিংবদন্তি শচীন টেন্ডুলকারের নাম রয়েছে। ওয়ানডে ফরম্যাটে ৩১৪ ম্যাচে ৩০২ ইনিংসে কোহলির সংগ্রহ বর্তমানে ১৪,৯৪১ রান। তার ব্যাটিং গড় ৫৮.৫৯ এবং সেঞ্চুরি ৫৪টি। ১৮,৪২৬ রান নিয়ে তালিকার শীর্ষে আছেন শচীন।

আরও পড়ুন

২০২৭ বিশ্বকাপই ভারতের হয়ে আমার শেষ

২৬ সেপ্টেম্বর ২০২৬

আজকের ম্যাচে ৫৯ রান করতে পারলে শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলে ইতিহাসের সবচেয়ে কম ইনিংসে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন কোহলি। শচীন যেখানে ৩৭৭ ইনিংসে এই কৃতিত্ব অর্জন করেছিলেন, সেখানে কোহলি মাত্র ৩০৩ ইনিংসেই পৌঁছে যাবেন এই ঠিকানায়। এর আগে ২০২৩ সালে শচীনের ৩২১ ইনিংসের রেকর্ড ভেঙে দ্রুততম ১৩ হাজার রানের মাইলফলকও নিজের করে নিয়েছিলেন কোহলি।

শুধু ১৫ হাজারের মাইলফলক নয়, আরও কিছু রেকর্ডের সামনে কোহলি। ভারতের মাটিতে ওয়ানডেতে শচীন টেন্ডুলকারের সর্বোচ্চ ৬,৯৭৬ রানের রেকর্ড ভাঙতে কোহলির প্রয়োজন আর মাত্র ১১০ রান। বর্তমানে তার রান ৬,৮৬৭। আন্তর্জাতিক ক্রিকেটে একশো সেঞ্চুরির অবিস্মরণীয় রেকর্ডের পথে কোহলির বর্তমান সেঞ্চুরি সংখ্যা ৮৫। এছাড়া ঘরের মাঠে শচীনের ৪২টি আন্তর্জাতিক সেঞ্চুরির রেকর্ড ভাঙতেও কোহলির দরকার আর মাত্র দুটি সেঞ্চুরি। লিস্ট-এ ক্রিকেটে শচীনের ৬০টি সেঞ্চুরির রেকর্ড টপকাতেও কোহলির আর দুটি সেঞ্চুরি প্রয়োজন।

আরও পড়ুন

অবশেষে মুখোমুখি রোনালদো-হালান্ড

২৭ সেপ্টেম্বর ২০২৬

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বরাবরই দুর্দান্ত ফর্মে থাকেন কোহলি। তাছাড়া থিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে এর আগের দুই ওয়ানডে ইনিংসে অপরাজিত থেকে মোট ১৯৯ রান করেছেন। এর মধ্যে রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে ১১০ বলে অপরাজিত ১৬৬ রানের এক বিধ্বংসী ইনিংস। ফলে ক্যারিবীয়দের বিপক্ষে এই ম্যাচে কোহলি ব্যাট হাতে নতুন কোনো রূপকথা লিখবেন—এমনটাই প্রত্যাশা কোটি ভক্তের।

বিরাট কোহলিশচীন টেন্ডুলকারভারত-উইন্ডিজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর