Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

বিরাট কোহলি

২০২৭ বিশ্বকাপই ভারতের হয়ে আমার শেষ

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫৩
শেয়ার করুন:
২০২৭ বিশ্বকাপই ভারতের হয়ে আমার শেষ

সংগৃহীত ছবি

অবসর নিয়েছেন টেস্ট আর টি-টোয়েন্টি থেকে। ভারতের জার্সিতে কিংবদন্তি বিরাট কোহলি খেলেন শুধু ওয়ানডে। এবার জানালেন আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপই হতে যাচ্ছে ভারতের হয়ে তার শেষ বিশ্বকাপ। বিদায়ী বিশ্বকাপে ট্রফি জয়ের জন্য সর্বোচ্চটা উজাড় করে দিতে চাইলেন তিনি।
শনিবার 'জিওস্টার'কে দেওয়া সাক্ষাৎকারে কোহলি বললেন, ‘আমার জন্য ভারতের হয়ে খেলা এটিই শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। অবশ্যই আমাদের লক্ষ্য বিশ্বকাপ জেতা, এজন্য যা করা প্রয়োজন, আমি করতে পুরোপুরি প্রস্তুত।’
ঘরের মাঠের বাইরে ৫০ ওভারের বিশ্বকাপের চ্যালেঞ্জ ও শারীরিক-মানসিক চাপের কথা উল্লেখ করে কোহলি বলেন, ‘একটি ৫০ ওভারের বিশ্বকাপের তীব্রতা অন্য যেকোনো কিছুর চেয়ে অনেক বেশি। টি-টোয়েন্টি পর্যায়ের তীব্রতায় অন্তত ১০টি ম্যাচ খেলতে হয় এখানে। আপনি মূলত এক দিনেই আড়াইটি টি-টোয়েন্টি ম্যাচের সমান খেলছেন। আর এত বড় টুর্নামেন্টে টানা ১০টি ম্যাচে সেই একই তীব্রতা ধরে রাখা সহজ নয়। তা ছাড়া এবার খেলা হবে বিদেশের মাটিতে (দ.আফ্রিকা, জিম্বাবুয়ে, নামিবিয়া), যা স্বাভাবিকভাবেই শরীর ও মনের ওপর অনেক বড় প্রভাব ফেলে।’
ওয়ানডে ফরম্যাটে রেকর্ড ৫৪টি সেঞ্চুরি করেছেন কোহলি। ৩৭ বছর বয়সী এই ব্যাটারের ওয়ানডে রান ১৪,৯৪১ রান করেছেন, যা শচীন টেন্ডুলকারের (১৮,৪২৬ রান) পর দ্বিতীয় সর্বোচ্চ। ২০১১ সালে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিলেন তিনি। সর্বশেষ ২০২৩ সালের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিলেন কোহলিরা। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় যৌথভাবে আয়োজিত হতে যাওয়া ২০২৭ সালের টুর্নামেন্টটি হবে কোহলির পঞ্চম ওয়ানডে বিশ্বকাপ।
ভারতীয় আরেক কিংবদন্তি রোহিত শর্মা বললেন, ‘আমার কাছে নিজের দায়িত্ব শেষ হয়ে গেছে—এমন ভাবনা কখনো মাথায় আসে না। যতক্ষণ আপনি খেলছেন, সামনে সবসময়ই নতুন কিছু অপেক্ষা করে। আমিও এখন বিশ্বকাপের দিকেই তাকিয়ে আছি।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ভারতের দলে রয়েছেন কোহলি ও রোহিত। রবিবার তিরুবনন্তপুরমে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচটি ।


বিরাট কোহলিভারতক্রিকেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে