আংশিক রঙিন বাকিটা বিবর্ণ

পুরনো ছবির অ্যালবামের পাতা ওল্টাতে গেলে এমন কিছু ছবি চলে আসে, সময়ের স্রোতে যার বেশিরভাগ অংশই বিবর্ণ। শুধু অল্প কিছু অংশে লেগে আছে রঙের ছোঁয়া। ২০২৬ সালটা টেস্ট ক্রিকেটে বাংলাদেশের জন্য সেই অ্যালবামের পুরনো ছবির মতোই। উজ্জ্বলতম অংশ নিঃসন্দেহে ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয়। তবে সেই আলো ঘিরে এত অন্ধকার যে আলোর ছটা হয়ে গেছে নিষ্প্রভ।
২০২৬ সালে নিজেদের শেষ টেস্টে বাংলাদেশ হেরেছে ইনিংস এবং ২১৯ রানে। এই পঞ্জিকা বর্ষে বাংলাদেশ খেলেছে ১০টি টেস্ট। জিতেছে ৩ টেস্টে, হেরেছে ৫টি আর ড্র করেছে ২টি। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে দুটি টেস্টেই জয়ে শুরু হয়েছিল যাত্রা, টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরে জিম্বাবুয়ে গিয়ে একটি টেস্টে হারলেও পরের টেস্টে ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় বাংলাদেশের , - , ‘ , , ’



