Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
খতনা ক্যাম্প রক্তদান সবই করেন তারেক
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

টেস্ট-চ্যাম্পিয়নশিপ

অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম ও ভারতের সঙ্গে অ্যাওয়ে সিরিজের সম্ভাবনা
অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম ও ভারতের সঙ্গে অ্যাওয়ে সিরিজের সম্ভাবনা
আসন্ন আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (২০২৭–২০২৯) পরবর্তী চক্রে ব্যস্ত সূচি অপেক্ষা করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য। আইসিসি ২০২৭–২০৩১ ভবিষ্যৎ সফর পরিকল্পনা (এফটিপি) নিয়ে সম্প্রতি ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির সভা ও পরবর্তী খসড়া সূচি অনুযায়ী আগামী চক্রে টেস্ট খেলতে বাংলাদেশে আসতে পারে অস্ট্রেলিয়া। পাশাপাশি ভারতের মাটিতেও টেস্ট সিরিজ খেলতে যাওয়ার কথা আছে বাংলাদেশের। আগামী ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত টেস্ট চ্যাম্পিয়নশিপ সূচি প্রকাশ করবে আইসিসি। তার আগে ক্রিকেটবিষয়ক আন্তর্জাতিক সংবাদমা...
ক্রিকেট•১ দিন আগে
সেঞ্চুরিয়নে দুই পরিবর্তন দক্ষিণ আফ্রিকার
সেঞ্চুরিয়নে দুই পরিবর্তন দক্ষিণ আফ্রিকার
বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য একাদশ ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম টেস্টের দল থেকে দুটি পরিবর্তন এনেছে স্বাগতিকরা। কাফ মাসলের চোটে ছিটকে যাওয়া নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমার পরিবর্তে সেঞ্চুরিয়নে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন এইডেন মারক্রাম। ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে শুরু হবে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টটি। বাংলাদেশ সময় দুপুর ২টায় মাঠে গড়াবে ম্যাচ। ডান পায়ের কাফ মাসলের চোটে পড়ায় দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না বাভুমার। তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন বাম হাতি...
ক্রিকেট•১ দিন আগে
ডারউইন জয়ের পর পতনের শুরু
ডারউইন জয়ের পর পতনের শুরু
ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে জয়ের পর টেস্টে বাংলাদেশ দলকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দেখার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটে হারের পর সেই সম্ভাবনা উবে গেছে হাওয়ায়। পাঁচে থাকা বাংলাদেশের ওপরের চার দল পয়েন্টের ব্যবধানে এতটাই এগিয়ে যে বর্তমান চক্রের বাকি তিন টেস্ট জিতলেও বাংলাদেশের ফাইনালে খেলার সম্ভাবনা কম। মধুচন্দ্রিমার পর সংসারের জ্বালা-যন্ত্রণা শুরু হলেই বোঝা যায় কত ধানে কত চাল। নিয়মিত টেস্ট ভেন্যুর বাইরে ডারউইনে ম্যাচ আয়োজন করে আ...
ক্রিকেট•৪ দিন আগে
১৫৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নামবে বাংলাদেশ
জোহানেসবার্গ টেস্ট ● ১৫৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নামবে বাংলাদেশ
জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশকে প্রথম ইনিংসে দেড়শ রানের লিড দিয়েছে দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকরা তাদের প্রথম ইনিংসে ৫৫৭ রানে অলআউট হয়। চতুর্থ দিন মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ তাই পিছিয়ে ১৫৭ রানে। রায়ান রিকেলটন ও কেগিসো রাবাদার ১১৩ রানের জুটিতে বাংলাদেশকে লিড দিতে পেরেছে দক্ষিণ আফ্রিকা। রিকেলটন ১০২ ও রাবাদা ৭২ রান করেছেন। তবে প্রোটিয়াদের ৫৫৭ রানে নিয়ে যাওয়ার কারিগর ড্যান প্যাটারসন। ২৭ বলে ২ চার ও ২ ছক্কায় ঝড়ো ২৯ রানে লিড বাড়িয়ে দেন এই ব্যাটার। প্রোটিয়াদের শেষ উইকেট নিয়েছেন ইবাদত হোসেন। এতে এই...
ক্রিকেট•৬ দিন আগে
তাসকিন-হাসানের হাত ধরে লাঞ্চের আগে আরও সাফল্য
জোহানেসবার্গ টেস্ট ● তাসকিন-হাসানের হাত ধরে লাঞ্চের আগে আরও সাফল্য
নতুন বল হাতে নিয়েই বাংলাদেশকে উইকেট এনে দিয়েছিলেন তাসকিন আহমেদ। দক্ষিণ আফ্রিকান ব্যাটিং লাইনকে বিপদে ফেলে লাঞ্চের আগে আরও সাফল্য এল পেসারদের হাত ধরে। তাসকিনের জোড়া উইকেট ও হাসান মাহমুদের আরও একটি শিকারে জোহানেসবার্গ টেস্টের তৃতীয় দিন প্রথম সেশন শেষে ৭ উইকেট ৩৮৬ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম  ইনিংসে বাংলাদেশের ৪০০ রান থেকে মাত্র ১৪ রান দূরে তারা। রায়ান রিকেলটন ৫৬ রানে ও কেগিসো রাবাদা ৫ রানে অপরাজিত।টেম্বা বাভুমা ৪৯ রানে রিটায়ার্ড হার্ট হলে তার পরিবর্তে নামা উইয়ান মুলডারকে নতুন বলে এই ব্যা...
ক্রিকেট•৭ দিন আগে
দিনের শেষ বলে আউট হলেন হৃদয়
জোহানেসবার্গ টেস্ট ● দিনের শেষ বলে আউট হলেন হৃদয়
পুরো দিনটি দারুণ খেলে শেষ বলে মনসংযোগ হারালেন তাওহীদ হৃদয়। মার্কো ইয়ানসেনের একটি ইয়র্কারে ফিরলেন এলবিডব্লিউ হয়ে। অবশ্য দিনের শেষ বলটি যে ইয়র্কারেই আসবে তা হয়তো ভেবে রাখেননি হৃদয়। ওই মনসংযোগের ব্যাঘাতেই জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিন ‘ফ্রেশ’ মনে ক্রিজে ফেরা হলো না হৃদয়ের। ২২৭ বলে ১৩৭ রানের অসাধারণ ইনিংস খেলে থামলেন তিনি। টানা দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করায় হৃদয়ের তিন ম্যাচে ৬ ইনিংসে রান এখন ৩৭৮। গড় দাঁড়িয়েছে ৭৫.৬০ রানে।   হৃদয়ের সেঞ্চুরিতে দিনটি দারুণ ভাবে শেষ করেছে বাংলাদেশ। ৩ উইকেটে...
ক্রিকেট•৯ দিন আগে
হৃদয় পরিণত টেস্ট ইনিংস খেলেছে
ফিল সিমন্স ● হৃদয় পরিণত টেস্ট ইনিংস খেলেছে
সিলেট টেস্টের তৃতীয় দিন বাংলাদেশের ক্রিকেট একক নাটক মঞ্চস্থ করলেন তাওহীদ হৃদয়। ১৮৪ রানে ৭ উইকেট হারিয়ে যখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ, তখন সেখান থেকে দলকে শুধু ঘুরেই দাঁড় করাননি, বরং প্রথম ইনিংসে ৩০ রানের লিড এনে দিয়েছেন এই ব্যাটার। ৩৫৯ বলে ২২ চার ও ১১ ছক্কায় অপরাজিত ২৪২ রানের ইনিংস খেলেছেন হৃদয়। হৃদয়ের এমন ব্যাটিংয়ে মুগ্ধ বাংলাদেশ কোচ ফিল সিমন্স। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এই ইনিংসকে ‘অসাধারণ’ এবং শেষ পর্যন্ত ‘অবিশ্বাস্য’ বলে আখ্যা দিয়েছেন তিনি...
ক্রিকেট•১৬ দিন আগে
হাসানের ৬ উইকেটের পরও দিন শেষে চাপে বাংলাদেশ
হাসানের ৬ উইকেটের পরও দিন শেষে চাপে বাংলাদেশ
সিলেট টেস্টের দ্বিতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজকে ৩৫৬ রানে অলআউট করেও স্বস্তিতে নেই বাংলাদেশ। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে ৪০ ওভারে ৮৮ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। ফলে এখনো ক্যারিবিয়ানদের চেয়ে ২৬৮ রানে পিছিয়ে বাংলাদেশ। দিনের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের শেষ উইকেট জুটি ভাঙতে কিছুটা সময় নেয় বাংলাদেশ। জোমেল ওয়ারিক্যান ও জেইডেন সিলস মিলে যোগ করেন ৩৩ রান। শেষ পর্যন্ত মেহেদী হাসান মিরাজ সেই জুটি ভাঙেন। ওয়েস্ট ইন্ডিজের ইনিংস থামে ৩৫৬ রানে। বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন হ...
ক্রিকেট•১৭ দিন আগে
আমির জাঙ্গুর সেঞ্চুরিতে এগিয়ে উইন্ডিজ
আমির জাঙ্গুর সেঞ্চুরিতে এগিয়ে উইন্ডিজ
ক্যারিয়ারে দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, অথচ স্নায়ুচাপের কোনো ছাপ নেই। তাইজুল ইসলামকে ছক্কা মেরে তিন অঙ্কের ঘর ছুঁলেন আমির জাঙ্গু। বাংলাদেশের বিপক্ষে তার সেঞ্চুরিতে সিলেটে শক্ত অবস্থানে আছে উইন্ডিজ। ১৭১ বল খেলা জাঙ্গু দিন শেষে অপরাজিত ছিলেন ১১১ রানে। দ্বিতীয় টেস্টের প্রথম দিন আলোর স্বল্পতায় খেলায় বিঘ্ন ঘটে। আলোরস্বল্পতা কাটলে খেলা মাঠে ফিরলেও খুব বেশিক্ষণ সময় ছিল না প্রথম দিনের। দিন শেষে সফরকারীদের রান ৪ উইকেটে ২৩৫। ৩৫ রান করা জাস্টিন গ্রিভসকে নিয়ে ৭৭ রানের জুটি গড়েছেন জাঙ্গু। এর আগে ৬১ রানে আউট হও...
ক্রিকেট•১৯ দিন আগে
জুটি ভাঙলেও আমিরকে ফেরাতে পারছে না বাংলাদেশ
জুটি ভাঙলেও আমিরকে ফেরাতে পারছে না বাংলাদেশ
সিলেট টেস্টে উইন্ডিজের বিপক্ষে শুরুটা দারুণ হয়েছিল বাংলাদেশের। মাত্র ২৭ রানে তিন উইকেট নিয়ে এই টেস্টে ভালো কিছুর ইঙ্গিত মিলেছিল। কিন্তু সময় গড়াতেই লড়াই ফিরিয়ে দেয় উইন্ডিজ ব্যাটাররা। আমির জাঙ্গু ও কেভিন উইকহ্যামের ১৩১ রানের জুটিতে শক্ত অবস্থান নিশ্চিত করে ক্যারিবিয়ানরা। সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন চা বিরতি পর্যন্ত ৪ উইকেটে ১৮০ রান করেছে উইন্ডিজ। বড় জুটি অবশেষে ভাঙ্গতে সক্ষম হন হাসান মাহমুদ। তার বলে সরাসরি বোল্ড হয়ে ফিরেছেন ১৪৫ বলে ৬১ রান করা উইকহ্যাম। তবে আমির জাঙ্গুর লড়াই থামানো...
ক্রিকেট•১৯ দিন আগে
লজ্জা এড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের
লজ্জা এড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে সিলেটে আজ মাঠে নামছে বাংলাদেশ। মিরপুরে প্রথম টেস্টে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা নাজমুল হোসেন শান্তর দলের সামনে এখন একটাই লক্ষ্য— সিরিজে সমতা ফেরানো। একসময় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে থাকার হিসাব থাকলেও মিরপুরে প্রথম টেস্টের পর সেই ভাবনা আপাতত অনেকটাই দূরে সরে গেছে। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সমীকরণ ধোঁয়াশা হওয়ার পাশাপাশি এখন বড় চ্যালেঞ্জ সামনে এসেছে বাংলাদেশের। সিলেটে যে করেই হোক ম্যাচ জিততে হবে। হোয়াইটওয়াশ হলে...
ক্রিকেট•১৯ দিন আগে
টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পেছাল বাংলাদেশ
টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পেছাল বাংলাদেশ
২০২৫-২৭ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সুবর্ণ সুযোগ ছিল বাংলাদেশের সামনে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরুর আগে হাতে থাকা ৬ ম্যাচের ৪টিই ছিল ঘরের মাঠে। তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটিকে ফাইনালের রেসে টিকে থাকার ‘প্রথম ধাপ’ হিসেবে দেখেছিলেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স।সেই স্বপ্নে লাগল বড় ধাক্কা। ওয়েস্ট ইন্ডিজের কাছে মিরপুর টেস্ট হারায় চার নম্বর থেকে বাংলাদেশ নেমে গেছে পাঁচে। সিরিজ শুরুর আগে বাংলাদেশের সাফল্যের হার ছিল ৫৫.৫৬ শতাংশ। প্রথম টেস্ট হেরে সেটা কমে এখন ৪৭.৬২ শতাংশ। তাই বাংল...
ক্রিকেট•২৪ দিন আগে
আঙ্গুলে চোট শান্তর, মাঠ ছাড়তে হলো
আঙ্গুলে চোট শান্তর, মাঠ ছাড়তে হলো
উইন্ডিজের বিপক্ষে চলমান টেস্টের চতুর্থ দিন মাঠে ধুঁকছে বাংলাদেশ। মাত্র ১৭০ রানের লক্ষ্য দিয়ে মিরপুর টেস্ট হারের ক্ষণ গুনছে স্বাগতিকরা। উইন্ডিজ ১ উইকেট হারিয়ে ১১২ রান তুলেছে খুব সহজেই। জয়ের জন্য সফরকারীদের আর ৫৮ রান চাই। এমন অবস্থায় বাংলাদেশের জন্য দুঃসংবাদ নাজমুল হোসেন শান্তর চোট। স্লিপে ব্রেন্ডন কিংয়ের ক্যাচ ধরতে গিয়ে আঙ্গুলে বাজে ভাবে আঘাত লেগেছে বাংলাদেশ অধিনায়কের। যে কারণে তাৎক্ষনাৎ মাঠ ছাড়তে হয় তাকে। সামনে উইন্ডিজের বিপক্ষে আরও একটি টেস্ট এবং এরপরই গুরুত্বপূর্ণ দক্ষিণ আফ্রিকা স...
ক্রিকেট•২৪ দিন আগে
মেঘের গর্জনে খেলা স্থগিত, মানা হচ্ছে আইসিসির বজ্রপাত নিয়ম
মেঘের গর্জনে খেলা স্থগিত, মানা হচ্ছে আইসিসির বজ্রপাত নিয়ম
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ টেস্টের চতুর্থ দিন বারবার বাধা আসছে। প্রথমে বৃষ্টির জন্য আটকেছিল খেলা। এবার মেঘের গর্জনের কারণে। মাঠে ক্রিকেটার, আম্পায়ার ও দর্শকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আইসিসির কঠোর ‘বজ্রপাত ও মেঘের গর্জন সংক্রান্ত প্রোটোকল’ মেনে এই সিদ্ধান্ত নেন ম্যাচ অফিশিয়ালরা। খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ১৭০ রানের জয়ের লক্ষ্যে খেলতে নামা উইন্ডিজ বিনা উইকেটে ৮৭ রান তুলেছে। জয়ের জন্য আরও ৮৩ রান চাই তাদের। আজ উইন্ডিজ দল রান তাড়া করার সময় আকাশে কালো...
ক্রিকেট•২৪ দিন আগে
মিরপুর টেস্ট সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দিয়েছেন নাঈম !
মিরপুর টেস্ট সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দিয়েছেন নাঈম !
তৃতীয় দিনের শেষ বিকেলে বাংলাদেশের স্কোরবোর্ডে স্বস্তির কিছুই ছিল না। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় আবারও চাপে পড়েছে স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে দ্রুত উইকেট হারিয়েছে পরিণত হয়েছে ৭৯ রানে ৬ উইকেটে। লিড দাঁড়িয়েছে মাত্র ১০৬ রানের। ম্যাচ জয়ে তাই তৈরি হয়েছে বড় শঙ্কা। তবে দিনের শেষে বাংলাদেশের আশার আলো হয়ে আছেন নাঈম হাসান ও জাকের আলী। দুজনই ১৮ রানে অপরাজিত থেকে চতুর্থ দিনের অপেক্ষায়। অথচ এই টেস্টে জাকের আলীর খেলারই কথা ছিল না। মুমিনুল হকের কনকাশন সাব হিসেবে শেষ পর্যন্ত একাদশে এসে এখন তার ব্যাটের দিকে...
ক্রিকেট•২৪ দিন আগে
রানাকে ‘সোনার ডিম পাড়া হাঁস’ বললেন বিশপ
রানাকে ‘সোনার ডিম পাড়া হাঁস’ বললেন বিশপ
উইন্ডিজের টেস্টে ধারাভাষ্যকার হিসেবে ইয়ান বিশপের দেখা মিলবেই। সেই ধারাবাহিকতায় তিনি এবার বাংলাদেশে। যেখানে সব সময় স্পিনারদের নিয়েই আলোচনা হতো। বিশপ নিজেও ২০১৬ যুব বিশ্বকাপে মেহেদী হাসান মিরাজের প্রশংসা করেছিলেন। সেই বাংলাদেশে পেস বিপ্লব দেখে অভিভূত উইন্ডিজের সাবেক এই তারকা পেসার। সব পেসারদের মধ্যে বাংলাদেশের নবাহিদ রানাকে ‘সোনার ডিম পাড়া হাঁস’ আখ্যা দিলেন তিনি। নাহিদ রানা এখন ইনজুরিতে। জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ দ্বিপক্ষীয় সিরিজে অগুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছিলেন এই পেস...
ক্রিকেট•২৫ দিন আগে
সেঞ্চুরি করেও আক্ষেপ সাদমানের
সেঞ্চুরি করেও আক্ষেপ সাদমানের
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে সেঞ্চুরি করেও দলের ব্যাটিং বিপর্যয় নিয়ে আক্ষেপ ঝরেছে সাদমান ইসলামের কণ্ঠে। তার মতে, টপ অর্ডারের ব্যাটাররা আরও বড় ইনিংস খেলতে পারলে দলের সংগ্রহ ৪৫০ থেকে ৫০০ রান পর্যন্ত যেতে পারত। বিশেষ করে লিটন দাসের সঙ্গে জুটি বড় করতে না পারাকেই দেখছেন আক্ষেপের জায়গা হিসেবে। নিজের পারফরম্যান্স ও দলের ব্যাটিং নিয়ে সাদমান বলেন, ‘আমি আর লিটন যখন ব্যাটিং করছিলাম, আমরা দুজন যদি কিছুক্ষণ খেলতে পারতাম, জুটিটা আরেকটু বড় করতে পারতাম, তাহলে হয়তো চিত্রটা ভিন্ন হতো। ওইখ...
ক্রিকেট•২৫ দিন আগে
দিন শেষে একটু স্বস্তিতে বাংলাদেশ
মিরপুর টেস্ট ● দিন শেষে একটু স্বস্তিতে বাংলাদেশ
মিরপুর টেস্টের দ্বিতীয় দিন অনেকটা পিছিয়েই ছিল বাংলাদেশ। অথচ দিনের শেষদিকে তাইজুল ইসলামের জোড়া উইকেট বাংলাদেশ দলে স্বস্তি এনে দিয়েছে। ১ উইকেটে ৯০ রানে বাংলাদেশের ২৭২ রানের জবাবটা বেশ ভালোই দিচ্ছিল উইন্ডিজ। ৭ রানের মাথায় তিন উইকেট হারানোয় টেস্টে নিজেদের শক্ত অবস্থানটাও হারিয়ে ফেলে সফরকারীরা। ৪ উইকেটে ১৩৪ রানে দ্বিতীয় দিন শেষ করেছে উইন্ডিজ। বাংলাদেশের চেয়ে প্রথম ইনিংসে এখনও ১৩৮ রানে পিছিয়ে তারা। শেষ ঘণ্টায় মিরাজ-তাইজুলের স্পিনে স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। দিনের শুরুটা ছিল সাদমান...
ক্রিকেট•২৫ দিন আগে
সাদমানকে নিয়ে উৎকণ্ঠায় বাংলাদেশ
সাদমানকে নিয়ে উৎকণ্ঠায় বাংলাদেশ
পাঁচতারকা হোটেলের নরম বিছানায়ও বুধবারের রাতটা সাদমান ইসলামের একফোঁটা ঘুমও যে হয়নি, সেটা নিশ্চিত করেই বলা যায়। ৯৯ রানে অপরাজিত থেকে হোটেলে ফিরতে হয়েছে বাংলাদেশের এই বাঁহাতি উদ্বোধনী ব্যাটারকে। প্রায় দেড় বছর পর সেঞ্চুরির এত কাছে সাদমান, মাঝের এই সময়টায় সত্তর আর আশির ঘরে গিয়েও আউট হয়ে থামতে হয়েছে তাকে। সাদমান আর টেস্ট চ্যাম্পিয়নশিপে তার প্রথম সেঞ্চুরির মধ্যে মাত্র ১ রানের পার্থক্য, আলোক স্বল্পতায় সেটাই যে বড় হয়ে গেল। বাংলাদেশ প্রথম দিন শেষ করেছে ৩ উইকেটে ২১৩ রানে। সংবাদ সম্মেলনে...
ক্রিকেট•২৬ দিন আগে
অনুপ্রেরণার নাম টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল
অনুপ্রেরণার নাম টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল
টেস্ট চ্যাম্পিয়নশিপের হিসাব থেকে বাংলাদেশকে বাইরে রাখার চিন্তা ছিল। দ্বিস্তর টেস্ট চালু না হওয়ায় মূল লড়াইয়েই থাকতে পেরেছেন নাজমুল হোসেন শান্তরা। প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপ খুব ভালো কাটেনি। এরপর থেকে এই সাদা পোশাকের লড়াইকে বেশ গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় এখন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্নও দেখা হচ্ছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সেই স্বপ্ন একেবারে অসম্ভবও নয়। বাকি ছয় টেস্টে কঠিন সমীকরণ মিলিয়ে নিতে পারলে প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযো...
খেলা•২৭ দিন আগে