রিকেলটন রাবাদায় হতাশা বাংলাদেশের সঙ্গে আছে ক্যাচ মিস

৩৮ রানেই ড্রেসিংরুমে ফিরতে পারতেন কেগিসো রাবাদা। নাজমুল হোসেন শান্ত ক্যাচ মিস করায় দ্বিতীয় টেস্ট ফিফটি পেয়ে গেছেন। রাবাদার ৭২ বলে ৫০ ও রায়ান রিকেলটনের ১৪৪ বলে ৯৩ রানের ইনিংসে হতাশা বাড়ছে বাংলাদেশের। জোহানেসবার্গে টেস্টের চতুর্থ দিন প্রথম ইনিংসে ৭ উইকেটে ৪৭৬ রানে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা।
আগের দিন বৃষ্টির কারণে প্রায় দুই সেশন খেলা হয়নি। বাংলাদেশের চেয়ে ১৪ রান দূরে থেকে দিন শেষ করেছিল দক্ষিণ আফ্রিকা। চতুর্থ দিন শুরু থেকে নিজেদের ইনিংসে আর ক্ষতি হতে দেননি রিকেলটন ও রাবাদা। দুজনের ১০০ রানের জুটিতে বাংলাদেশের চেয়ে ৭৬ রানে এগিয়ে গেছে প্রোটিয়ারা।
চতুর্থ দিন দ্বিতীয় স্লিপে শান্তর ক্যাচ ছাড়াও। তৃতীয় দিন দুটো ক্যাচ মিস করেছে বাংলাদেশ। আগের দিনও দ্বিতীয় স্লিপে ক্যাচ পড়েছিল বাভুমার। এর পাশাপাশি রিকেলটনও জীবন পেয়েছিল ফিফটির পর। রিকেলটন-রাবাদা জুটির সঙ্গে ফিল্ডারদের ক্যাচ মিস হতাশা বাড়াচ্ছে বাংলাদেশের।



