আঙ্গুলে চোট শান্তর, মাঠ ছাড়তে হলো

আঙ্গুলে বাজে ভাবে চোট পেয়ে মাঠ ছাড়ছেন শান্ত। ছবি: মোশারফ হোসেন
উইন্ডিজের বিপক্ষে চলমান টেস্টের চতুর্থ দিন মাঠে ধুঁকছে বাংলাদেশ। মাত্র ১৭০ রানের লক্ষ্য দিয়ে মিরপুর টেস্ট হারের ক্ষণ গুনছে স্বাগতিকরা। উইন্ডিজ ১ উইকেট হারিয়ে ১১২ রান তুলেছে খুব সহজেই। জয়ের জন্য সফরকারীদের আর ৫৮ রান চাই।
এমন অবস্থায় বাংলাদেশের জন্য দুঃসংবাদ নাজমুল হোসেন শান্তর চোট। স্লিপে ব্রেন্ডন কিংয়ের ক্যাচ ধরতে গিয়ে আঙ্গুলে বাজে ভাবে আঘাত লেগেছে বাংলাদেশ অধিনায়কের। যে কারণে তাৎক্ষনাৎ মাঠ ছাড়তে হয় তাকে।
সামনে উইন্ডিজের বিপক্ষে আরও একটি টেস্ট এবং এরপরই গুরুত্বপূর্ণ দক্ষিণ আফ্রিকা সিরিজ সামনে রেখে বাংলাদেশের জন্য শান্তর চোট খুবই চিন্তার। টেস্ট অধিনায়ককে না পেলে বাংলাদেশের সব পরিকল্পনাই নতুন করে করতে হবে এই তিন টেস্টে। অবশ্য দল থেকে এখনই শান্তর সবশেষ পরিস্থিতি জানা যায়নি।



