জোহানেসবার্গ টেস্ট
তিনশো ছাড়ালো দক্ষিণ আফ্রিকার ইনিংস

বাংলাদেশের বিপক্ষে জোহানেসবার্গে ব্যাটিং জবাবটা ভালোই দিয়ে চলেছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচের তৃতীয় দিন প্রথম সেশনের শুরুতেই লিড একশর নিচে টেনে এনেছে স্বাগতিকরা। দলীয় রান ছাড়িয়েছে তিনশো।
আগের দিনের উইকেট ঘর অক্ষত রেখে ৩০২ রান তুলেছে প্রোটিয়ারা। বাংলাদেশের চেয়ে এখনও ৯৭ রানে পিছিয়ে তারা। উইকেটে অপরাজিত আছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা। ৬২ বলে ২৩ রানে ব্যাট করছেন এই মিডলঅর্ডার।
প্রোটিয়াদের টেস্ট ব্যাটিংয়ে বরাবরই ত্রাতার ভূমিকা থাক বাভুমার। এই ইনিংসে ইতিমধ্যে ১৬৪ বলে ১৫৭ রানের ইনিংস খেলে দিয়েছেন মার্কাস আকারম্যান। বাভুমার রানের গতি বাড়লে বাংলাদেশের প্রথম ইনিংসের রান টপকে যাওয়া খুব সহজ প্রোটিয়াদের জন্য। বাভুমার সঙ্গে ২৯ বলে ১৯ রানে অপরাজিত রায়ান রিকেলটন।
বাংলাদেশের বোলিংয়ে এখন পর্যন্ত সাফল্য হাসান মাহমুদের তিন উইকেট ও মুমিনুলের এক উইকেট।



