Agamir Somoy E-Paper
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের বিপদে ছোটেন খলিল
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

রানাকে ‘সোনার ডিম পাড়া হাঁস’ বললেন বিশপ

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ২০:০০
শেয়ার করুন:
রানাকে ‘সোনার ডিম পাড়া হাঁস’ বললেন বিশপ

টেস্ট চ্যাম্পিয়নশিপে গুরুত্বপূর্ণ দুই সিরিজ মিস করলেন নাহিদ রানা। ছবি: মোশারফ হোসেন

উইন্ডিজের টেস্টে ধারাভাষ্যকার হিসেবে ইয়ান বিশপের দেখা মিলবেই। সেই ধারাবাহিকতায় তিনি এবার বাংলাদেশে। যেখানে সব সময় স্পিনারদের নিয়েই আলোচনা হতো। বিশপ নিজেও ২০১৬ যুব বিশ্বকাপে মেহেদী হাসান মিরাজের প্রশংসা করেছিলেন। সেই বাংলাদেশে পেস বিপ্লব দেখে অভিভূত উইন্ডিজের সাবেক এই তারকা পেসার। সব পেসারদের মধ্যে বাংলাদেশের নবাহিদ রানাকে ‘সোনার ডিম পাড়া হাঁস’ আখ্যা দিলেন তিনি।

নাহিদ রানা এখন ইনজুরিতে। জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ দ্বিপক্ষীয় সিরিজে অগুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছিলেন এই পেসার। যে কারণে অস্ট্রেলিয়া সিরিজে খেলা হয়নি তার, খেলতে পারছেন না টেস্ট চ্যাম্পিয়নশিপের এই সিরিজেও।

বিশপের পরামর্শ অতি সাফল্য পাওয়ার লোভে নাহিদ রানার যেন ক্ষতি না হয় তা দেখা উচিত, ‘দ্রুত সাফল্য পাওয়ার জন্য সোনার ডিম পাড়া হাঁসকে মেরে ফেলা যাবে না। স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং ও মেডিকেল টিমকে খুব সতর্ক থাকতে হবে, যাতে ওর শরীর পেস বোলিংয়ের চাপ সহ্য করার মতো শক্ত হতে পারে। অস্ট্রেলিয়া যেভাবে প্যাট কামিন্স বা মিচেল স্টার্কদের চোটের পর সামলেছে, সেভাবে ওকে আন্তর্জাতিক ক্রিকেটে তাড়াহুড়ো না করে ধীরে ধীরে ফিরিয়ে আনা উচিত।’

মিরপুর টেস্ট চলাকালে গণমাধ্যমের সঙ্গে আলাপে বাংলাদেশ দলের পেস আক্রমণের অভূতপূর্ব পরিবর্তন ও সম্ভাবনা নিয়ে নিজের মুগ্ধতার কথা প্রকাশ করেন ক্যারিবীয় কিংবদন্তি পেসার।

একসময় ঘরের মাঠে একজন মাত্র পেসার নিয়ে একাদশ সাজানো কিংবা স্পিনবান্ধব উইকেটের ওপর পুরোপুরি নির্ভর করার সংস্কৃতি থেকে বাংলাদেশ এখন বেরিয়ে এসেছে, এমনটাই মনে করেন বিশপ। অতীত ও বর্তমানের ব্যবধান তুলে ধরে তিনি বলেন, ‘এখন আপনাদের হাতে পাঁচ থেকে ছয়জন পেসার আছে, যাদের মধ্যে থেকে বেছে নেওয়া সম্ভব। দেশের বাইরে গিয়ে টেস্ট জিততে হলে শুধু স্পিনার আর একজন পেসারের ওপর ভরসা করে সম্ভব নয়। একঝাঁক পেসার তুলে আনার মাধ্যমে বাংলাদেশ একদম ঠিক পথেই হাঁটছে।’

নাহিদ রানার প্রতি মুগ্ধতা প্রকাশ করে বিশপ জানান, ‘আমি বিশ্বাস করি, বিশ্ব ক্রিকেটে সম্ভাব্য সুপারস্টারদের একজন হলো নাহিদ রানা। বিশ্বজুড়ে উদীয়মান তরুণ পেসারদের দিকে তাকালে দেখা যাবে, নাহিদ অধিকাংশের চেয়ে সমান বা তার চেয়েও বেশি গতিসম্পন্ন। গতির তো কোনো বিকল্প কেনা যায় না; বিশ্বের প্রতিটি দলই একজন নাহিদ রানাকে খোঁজে।’

অস্ট্রেলিয়া সফরের দলে নাহিদ রানা চোটের কারণে অনুপস্থিত থাকায় নিজের হতাশার কথা ব্যক্ত করে বিশপ বলেন, ‘অস্ট্রেলিয়ার বাউন্সি পিচে ওকে দেখার জন্য মুখিয়ে ছিলাম। তবে ওর স্বাস্থ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

বাংলাদেশের পেস বোলিংয়ের এই নতুন অধ্যায় নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বিশপ আশাবাদ ব্যক্ত করেন, ‘খুব শিগগিরই এমন একদিন আসবে যখন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা—এই তিন তরুণ একসঙ্গে বাংলাদেশের হয়ে টেস্টের একাদশ মাতাবেন।’

 

নাহিদ রানাইয়ান বিশপটেস্ট চ্যাম্পিয়নশিপবিসিবি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘আই অ্যাম অ্যাট গান পয়েন্ট’- বলেছিলেন তাহসিফ

    ‘আই অ্যাম অ্যাট গান পয়েন্ট’- বলেছিলেন তাহসিফ

    ফ্লাইটে উঠেই লিটন ফেসবুকে দেখতে পান তার মেয়ে মারা গেছে

    ফ্লাইটে উঠেই লিটন ফেসবুকে দেখতে পান তার মেয়ে মারা গেছে

    এনসিপিতে যোগ দিলেন শিবিরের ৮০ নেতাকর্মী

    এনসিপিতে যোগ দিলেন শিবিরের ৮০ নেতাকর্মী

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

    দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    ‘তিনটি গুলির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছেন’

    ‘তিনটি গুলির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছেন’

    প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

    প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    সুন্দরবন এখনো আমাদের শেষ ভরসা

    সুন্দরবন এখনো আমাদের শেষ ভরসা

    নিজ বাসায় আওয়ামী লীগ নেত্রীর লাশ, হদিস মিলছে না দুই মোবাইলের

    নিজ বাসায় আওয়ামী লীগ নেত্রীর লাশ, হদিস মিলছে না দুই মোবাইলের

    পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়?

    পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়?

    পাঠ্যবইয়ে নৌকা-দাঁড়িপাল্লা খুঁজতে বিশেষ কমিটি!

    পাঠ্যবইয়ে নৌকা-দাঁড়িপাল্লা খুঁজতে বিশেষ কমিটি!

    খুলনা রেঞ্জে শুদ্ধি অভিযান, একযোগে পুলিশের ২৮ সদস্য প্রত্যাহার

    খুলনা রেঞ্জে শুদ্ধি অভিযান, একযোগে পুলিশের ২৮ সদস্য প্রত্যাহার

    হত্যা করা হয়েছে তাহসিফকে, সন্দেহ বাবার

    হত্যা করা হয়েছে তাহসিফকে, সন্দেহ বাবার