Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

জোহানেসবার্গ টেস্ট

টেস্ট অভিষেকে প্রথম বলে আউটের রেকর্ডে মাহফিজুল

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১৩:৪৭
শেয়ার করুন:
টেস্ট অভিষেকে প্রথম বলে আউটের রেকর্ডে মাহফিজুল

জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ১১২তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে ওপেনার মাহফিজুল ইসলাম রবিনের। তবে স্বপ্নময় অভিষেকটা স্মরণীয় হয়ে থাকল তিক্ত এক রেকর্ডে। ক্যারিয়ারের প্রথম টেস্ট ইনিংসের প্রথম বলেই আউট হয়ে সাজঘরে ফিরেছেন এই তরুণ ব্যাটার।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে অভিষেক ইনিংসের প্রথম বলে আউট হওয়া (গোল্ডেন ডাক) ৮০ জনের বেশি ক্রিকেটারের তালিকায় নাম লেখালেন রবিন। যে তালিকায় আছেন ক্রিস গেইল, গ্লেন ম্যাকগ্রা, মাইকেল বেভান, ক্রেইগ ম্যাকমিলানরা।
এর আগে বাংলাদেশের হয়ে ইনিংসের প্রথম বলে আউট হওয়ার বিব্রতকর রেকর্ড ছিল দুজন ওপেনারের—হান্নান সরকার (তিনবার) এবং সাদমান ইসলাম (একবার)। তবে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে নিজের টেস্ট অভিষেকের প্রথম বলেই আউট হওয়ার অনাকাঙ্ক্ষিত নজির গড়লেন মাহফিজুল ইসলাম রবিন।

মাহফিজুলের অভিষেক টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। অভিষেক হয়েছে ২২ বছর বয়সী মাহফিজুল ইসলাম রবিনের। বাংলাদেশের ১১২তম টেস্ট ক্রিকেট ক্যাপ পেলেন তিনি।

দল ঘোষণার সময় থেকেই মাহফিজুলকে নিয়ে বেশ আলোচনা ছিল। সম্প্রতি প্রথমশ্রেণির ক্রিকেট জাতীয় লিগে টানা দারুণ ফর্মের পুরষ্কার পেয়েছিলেন। ময়মনসিংহ বিভাগের হয়ে চার ম্যাচে একটি দুইশো এবং একটি সেঞ্চুরির ইনিংস খেলেছেন।

দল ঘোষণায় রবিনকে ওপেনিংয়ে বাম-ডান হাতি ব্যাটিং অপশন তৈরিতে বৈচিত্র্য আনার কথা বলেছিলেন প্রধাণ নির্বাচক হাবিবুল বাশার সুমন। টিম ম্যানেজমেন্টের সেই চিন্তা থেকেই মাহফিজুলকে তানজিদ তামিমের সঙ্গে জুটি করার সুযোগ দেওয়া হয়েছে।

এদিকে মাহফিজুল ছাড়াও দক্ষিণ আফ্রিকান কন্ডিশন মাথায় রেখে একাদশে তিন পেসার রেখেছে বাংলাদেশ। তাসকিন ও হাসানের সঙ্গে এই ম্যাচে খেলছেন ইবাদত হোসেন। এছাড়া মিডঅর্ডারে একাদশে ফিরেছেন মুমিনুল হক। গত টেস্টে ডাবল সেঞ্চুরির সুবাদে মুমিনুল ফিরলেও একাদশে জায়গা ধরে রেখেছেন তাওহীদ হৃদয়।

মুশফিকুর রহিমের সামনে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ছক্কার মালিক হওয়ার সুযোগ। আর দুটি ছক্কা মারলে তামিম ইকবালের টেস্টে ৪১ ছক্কার রেকর্ড ছুঁয়ে ফেলবেন মুশফিক। একাদশে হৃদয় ও তিন পেসারকে সুযোগ দিতে গিয়ে জায়গা হারিয়েছেন তাইজুল ইসলাম।

বাংলাদেশ : তানজিদ তামিম, মাহফিজুল ইসলাম রবিন, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, তাসকিন আহমেদ।

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকাটেস্টটেস্ট চ্যাম্পিয়নশিপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    বাউফলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, হোলি খেলে উল্লাস

    বাউফলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, হোলি খেলে উল্লাস

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ