Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

‘জানি একদিন সব শেষ হয়ে যাবে’

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ মে ২০২৬, ১৫:২৭
‘জানি একদিন সব শেষ হয়ে যাবে’

বিরাট কোহলি দেখিয়ে দিলেন তার সেই ‘চেজমাস্টার’ রূপ।

আইপিএলে টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হয়ে অনেককেই দ্বিধায় ফেলে দিয়েছিলেন বিরাট কোহলি। তবে সেই দ্বিধা কাটাতে সময়ও নেননি। গত রাতে দেখিয়ে দিলেন তার সেই ‘চেজমাস্টার’ রূপ। রায়পুরে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিপক্ষে ১৯৩ রানের পাহাড় টপকাতে নেমে খেললেন অপরাজিত ১০৬ রানের এক মহাকাব্যিক ইনিংস। ম্যাচ শেষে কোহলির কণ্ঠে যেন শোনা গেল বিদায়ের সুর।

কোহলির সেঞ্চুরিতে ভর করে কেকেআরকে ৬ উইকেটে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। এই ইনিংস দিয়ে তিনি প্রথম ভারতীয় হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ১০ সেঞ্চুরি করেছেন। টি-টোয়েন্টিতে দ্রুততম ১৪ হাজার রান করেছেন, সেটাও আবার প্রথম ভারতীয় হিসেবে। মহেন্দ্র সিং ধোনিকে টপকে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ ২৭৯টি ম্যাচ খেলার রেকর্ডও এখন কোহলির দখলে।

আরও পড়ুন

অপরাজিত সেঞ্চুরি হাঁকিয়ে একগুচ্ছ রেকর্ড গড়লেন কোহলি

১৪ মে ২০২৬

এতসব রেকর্ড গড়েও ম্যাচ শেষে বরাবরের মতোই শান্ত ছিলেন ম্যাচসেরা কোহলি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘এত কিছুর পরও আমি কেবল ব্যাটিংটাকেই ভালোবাসি। সেরা দলগুলোর বিপক্ষে এই পর্যায়ে খেলতে পারাটা আমার জন্য সম্মানের। আমি জানি একদিন সব শেষ হয়ে যাবে, তাই মাঠের প্রতিটি মুহূর্ত আমি প্রাণভরে উপভোগ করতে চাই।’

ব্যাট করতে নেমে আংক্রিশ রঘুবংশীর ৭১ রানের ওপর ভর করে ১৯২ রান সংগ্রহ করেছিল কেকেআর। জবাবে কোহলির ৬০ বলে ১০৬ রানের ইনিংসে ৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে আরসিবি। চাপের মুখে বড় রান তাড়া করাটা বেশ উপভোগ করেন কোহলি, ‘কঠিন পরিস্থিতিতে আমি নিজেকে চ্যালেঞ্জ জানাতে পছন্দ করি। যখন খেলার মধ্যে উত্তাপ আর চাপ থাকে, তখনই নিজেকে পরখ করে দেখার আসল সময়।’

বিরাট কোহলিআইপিএলরয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    রাজ্যপাট শেষ

    রাজ্যপাট শেষ

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার