আগামী বছরের হজ কার্যক্রম পরিচালনার জন্য ৭০২টি এজেন্সিকে অনুমতি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। অনুমতি পাওয়া এসব এজেন্সিকে পারস্পরিক সমন্বয়ের ভিত্তিতে নির্ধারিত সময়ের মধ্যে গঠন করতে হবে গ্রুপ বা অ্যালায়েন্স।
সবশেষ গত বৃহস্পতিবার পর্যন্ত হজ কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয় এই এজেন্সিগুলোকে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৫ মে সৌদি আরবে কথা রয়েছে হজ হওয়ার। এবার বাংলাদেশি হজযাত্রীদের জন্য ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ করেছে সৌদি আরব।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ২৪ সেপ্টেম্বর শেষ হবে হজের নিবন্ধন...