মানুষ মাত্রই
ভুল-ত্রুটির ঊর্ধ্বে নয়।
কারও জীবনে এমন
কিছু দুর্বলতা বা
ভুল থাকতে পারে, যা প্রকাশ পেলে
সে সামাজিকভাবে বিব্রত
হয় কিংবা তার
সম্মানহানি ঘটে। এ অবস্থায় একজন মুমিনের
দায়িত্ব হলো অন্যের
দোষ প্রচার করে
তাকে অপদস্থ করা
নয়;
বরং সংশোধনের সুযোগ
দেওয়া এবং যথাসম্ভব
তার সম্মান রক্ষা
করা। ইসলাম মানুষের
ব্যক্তিগত গোপনীয়তা ও মর্যাদাকে গুরুত্ব দিয়েছে।
অন্যের দোষ গোপন
রাখার প্রতিদান সম্পর্কে
রাসুলুল্লাহ (সা.)-এর একটি
গুরুত্বপূর্ণ বাণী রয়েছে।
আবূ হুরাইরাহ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল...