হাদিস ইসলামী জ্ঞান ও জীবনব্যবস্থার
অন্যতম প্রধান উৎস। কোরআনের পর রাসুলুল্লাহ (সা.)-এর বাণী, কর্ম ও অনুমোদন মুসলিম জীবনের বিশ্বাস,
ইবাদত, আচার-আচরণ ও নৈতিকতার গুরুত্বপূর্ণ পথনির্দেশ। কিন্তু
হাদিসের বিশাল ভাণ্ডার বিভিন্ন গ্রন্থে ছড়িয়ে থাকায় সাধারণ পাঠকের জন্য প্রয়োজনীয়
হাদিস একসঙ্গে খুঁজে পড়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। এই প্রয়োজনকে সামনে রেখে প্রকাশিত
হয়েছে ‘সহীহ হাদিস বিশ্বকোষ’। বিভিন্ন
হাদিসগ্রন্থে ছড়িয়ে থাকা সহীহ ও গ্রহণযোগ্য হাদিসকে একটি বৃহৎ সংকলনের অধীনে নিয়ে আসার এটি একটি উল্লেখযোগ্য প্রয়...