Agamir Somoy E-Paper
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সোয়া লাখ গাছ লাগিয়েছেন রাজ্জাক
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হজ

হজে মারা যাওয়া বাংলাদেশিদের মধ্যে বেশি ৬১ থেকে ৭০ বছর বয়সী

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৯ মে ২০২৬, ০৮:৪১
শেয়ার করুন:
হজে মারা যাওয়া বাংলাদেশিদের মধ্যে বেশি ৬১ থেকে ৭০ বছর বয়সী

গ্রাফিকস: আগামীর সময়

চলতি বছর হজ পালন করতে গিয়ে সৌদি আরবে মারা যাওয়া ৩২ বাংলাদেশির বয়সভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, মৃতদের মধ্যে সবচেয়ে বেশি ছিলেন ৬১ থেকে ৭০ বছর বয়সী হজযাত্রী। এই বয়সসীমার ১৫ জন হজযাত্রী মারা গেছেন। অর্থাৎ মোট মৃতের প্রায় অর্ধেকই ছিলেন ষাটোর্ধ্ব বয়সের এই ধাপে।

ধর্ম মন্ত্রণালয়ের হজ ম্যানেজমেন্ট পোর্টালের তথ্য অনুযায়ী, মৃত বাংলাদেশি হজযাত্রীদের বয়স ৩৭ থেকে ৭৯ বছরের মধ্যে। বয়সের ধাপ অনুযায়ী ৩১ থেকে ৪০ বছর বয়সী একজন, ৪১ থেকে ৫০ বছর বয়সী দুজন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ছয়জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ১৫ জন এবং ৭১ থেকে ৮০ বছর বয়সী আটজন মারা গেছেন।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, ৬১ থেকে ৭০ বছর বয়সীদের মধ্যেই মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। এই ধাপে ৬১ বছর বয়সী চারজন, ৬২ বছর বয়সী দুজন, ৬৩ বছর বয়সী একজন, ৬৪ বছর বয়সী দুজন, ৬৬ বছর বয়সী তিনজন, ৬৮ বছর বয়সী দুজন এবং ৭০ বছর বয়সী একজন মারা গেছেন।

এর পরেই রয়েছে ৭১ থেকে ৮০ বছর বয়সী হজযাত্রীদের সংখ্যা। এই বয়সসীমায় মারা গেছেন আটজন। তাঁদের মধ্যে ৭২ বছর বয়সী দুজন, ৭৪ বছর বয়সী একজন, ৭৫ বছর বয়সী তিনজন, ৭৮ বছর বয়সী একজন এবং ৭৯ বছর বয়সী একজন রয়েছেন।

৫১ থেকে ৬০ বছর বয়সী হজযাত্রীর মধ্যে মারা গেছেন ছয়জন। এ ছাড়া ৪১ থেকে ৫০ বছর বয়সী দুজন এবং ৩১ থেকে ৪০ বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে সবচেয়ে কম বয়সী ছিলেন গাজীপুর সদরের নাসরীন জাহান। তাঁর বয়স ছিল ৩৭ বছর। আর সবচেয়ে বেশি বয়সী ছিলেন নোয়াখালীর বেগমগঞ্জের সুলতানা চৌধুরী। তাঁর বয়স ছিল ৭৯ বছর।

বয়সভিত্তিক এই হিসাব বলছে, চলতি বছর হজে গিয়ে মারা যাওয়া বাংলাদেশিদের বড় অংশই প্রবীণ। বিশেষ করে ৬১ থেকে ৭০ বছর বয়সী হজযাত্রীদের মৃত্যুর সংখ্যা অন্য সব বয়সসীমার তুলনায় বেশি।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    নিজের এক টাকাও নেই আইএফআইসি ব্যাংকের

    নিজের এক টাকাও নেই আইএফআইসি ব্যাংকের

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ,  এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ, এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদের ড্যাবের সদস্যপদ স্থগিত

    আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদের ড্যাবের সদস্যপদ স্থগিত

    সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি

    সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে মতপার্থক্য সিপিবিতে

    ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে মতপার্থক্য সিপিবিতে

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

    জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

    আমাদের এক কৃষ্ণকুমারী ছিল

    আমাদের এক কৃষ্ণকুমারী ছিল

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে খুঁজছে চার বছরের মৈত্রী

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে খুঁজছে চার বছরের মৈত্রী

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    পার্কওয়ে প্যাকেজিংয়ের আইপিও আবেদন

    পার্কওয়ে প্যাকেজিংয়ের আইপিও আবেদন