Agamir Somoy E-Paper
শনিবার, ৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল
শনিবার, ৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইসলাম

হাদিসের কথা

মজার ছলেও কাউকে ভয় দেখানো বৈধ নয়

মুফতি সাইফুল ইসলাম
মুফতি সাইফুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১৬:৩২
মজার ছলেও কাউকে ভয় দেখানো বৈধ নয়

প্রতীকী ছবি

মানুষের জীবনে সবচেয়ে বড় নিয়ামতগুলোর একটি হলো নিরাপত্তা। যে মানুষ ভয়মুক্ত পরিবেশে জীবনযাপন করতে পারে, তার চিন্তা, কর্ম ও ইবাদত সবই স্বাভাবিকভাবে বিকশিত হয়। এ কারণেই ইসলাম মানুষের জীবন, সম্পদ ও সম্মানের পাশাপাশি তার মানসিক প্রশান্তি ও নিরাপত্তাকেও বিশেষ গুরুত্ব দিয়েছে। ইসলামের দৃষ্টিতে এমনকি রসিকতার ছলেও কাউকে ভয় দেখানো বা আতঙ্কিত করা বৈধ নয়।

আব্দুর রহমান ইবনে আবু লায়লা (রহ.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.)-এর সাহাবিগণ এক সফরে ছিলেন। তাদের একজন ঘুমিয়ে পড়লে আরেকজন মজার ছলে তার সঙ্গে থাকা রশিটি সরিয়ে রাখেন। ঘুম ভাঙার পর তিনি নিজের জিনিস না পেয়ে ভীত হয়ে পড়েন। তখন রাসুলুল্লাহ (সা.) বললেন, "কোনো মুসলিমের জন্য অন্য মুসলিমকে ভয় দেখানো বৈধ নয়।" (আবু দাউদ, হাদিস : ৫০০৪)

ঘটনাটি ছোট হলেও এর শিক্ষা অত্যন্ত গভীর। এখানে চুরি হয়নি, মারধর হয়নি, অপমানও করা হয়নি। কেবল মুহূর্তের জন্য একজন মানুষ ভয় পেয়েছিলেন। অথচ সেই সামান্য আতঙ্ককেও রাসুলুল্লাহ (সা.) গ্রহণযোগ্য মনে করেননি। এটি প্রমাণ করে, ইসলাম মানুষের হৃদয়ের শান্তি ও মানসিক নিরাপত্তাকে কতটা মূল্য দেয়।

পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, ‘যারা কোনো অপরাধ ছাড়াই মুমিন পুরুষ ও মুমিন নারীদের কষ্ট দেয়, তারা মিথ্যা অপবাদ ও সুস্পষ্ট পাপের বোঝা বহন করে।’ (সুরা আহযাব, আয়াত : ৫৮) এই কষ্ট শারীরিক হতে পারে, আবার মানসিকও হতে পারে। ভয় সৃষ্টি, হুমকি দেওয়া কিংবা আতঙ্ক ছড়িয়ে দেওয়াও মানুষের মনে কষ্টের জন্ম দেয়।

রাসুলুল্লাহ (সা.) আরও বলেছেন, ‘মুসলিম সে ব্যক্তি, যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে।’ (বুখারি, হাদিস : ১০) ইসলামের এই নিরাপত্তার ধারণা কেবল শারীরিক আঘাত থেকে মুক্ত থাকার মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের বাক্য, আচরণ, ইঙ্গিত কিংবা রসিকতাও যেন অন্যের মনে ভয় বা অস্বস্তি সৃষ্টি না করে, সে দিকেও ইসলাম সমান গুরুত্ব দিয়েছে।

বর্তমান সমাজে এই হাদিসের শিক্ষা আরও বেশি প্রাসঙ্গিক। সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা মৃত্যুসংবাদ, ভুয়া দুর্ঘটনার খবর, বোমা বা হামলার গুজব, ফোনে হুমকি, প্র্যাঙ্ক ভিডিও তৈরির নামে মানুষকে আতঙ্কিত করা কিংবা বন্ধুদের সঙ্গে এমন রসিকতা করা যাতে তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে, এসব আচরণ ইসলামের শিক্ষার সঙ্গে সাংঘর্ষিক। অনেক সময় একটি ‘মজা’ মানুষের হৃদয়ে দীর্ঘস্থায়ী ভয়, মানসিক আঘাত কিংবা সামাজিক অবিশ্বাসের জন্ম দেয়।

শিশুদের ক্ষেত্রেও বিষয়টি সমান গুরুত্বপূর্ণ। অনেক অভিভাবক শাসনের জন্য বলেন, ‘পুলিশ ধরে নিয়ে যাবে’, ‘ভূত এসে নিয়ে যাবে’ কিংবা ‘ডাক্তার ইনজেকশন দেবে’। অথচ ভয়কে শিক্ষার মাধ্যম বানানো শিশুর মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। রাসুলুল্লাহ (সা.)-এর সীরাত আমাদের শেখায়, তিনি শিশুদের সঙ্গে কোমলতা, স্নেহ ও উৎসাহের ভাষায় কথা বলতেন, আতঙ্কের ভাষায় নয়।

ইমাম নববী (রহ.) এ ধরনের হাদিসের ব্যাখ্যায় উল্লেখ করেছেন, কোনো কাজ যদি মানুষের অন্তরে ভয়, দুশ্চিন্তা বা অস্বস্তি সৃষ্টি করে, তবে তা পরিহার করা ইসলামের সৌন্দর্যের অংশ। কারণ ইসলাম মানুষের অন্তরকে প্রশান্ত রাখার ধর্ম, আতঙ্ক সৃষ্টির ধর্ম নয়।

আজ যখন ব্যক্তিগত সম্পর্ক, সামাজিক যোগাযোগমাধ্যম এবং জনজীবনে ভয়, হুমকি ও মানসিক সহিংসতা নানা রূপে ছড়িয়ে পড়ছে, তখন এই নববী নির্দেশনা নতুন করে স্মরণ করার প্রয়োজন রয়েছে। একজন মুমিনের পরিচয় হবে এমন যে, তার উপস্থিতিতে মানুষ নিরাপত্তা অনুভব করবে, তার কথায় সান্ত্বনা পাবে এবং তার আচরণে আস্থা খুঁজে পাবে।

ভয় সৃষ্টি করা সহজ, কিন্তু মানুষের মনে নিরাপত্তা ও প্রশান্তি ফিরিয়ে দেওয়া অনেক বড় ইবাদত। তাই আমাদের রসিকতা, কথাবার্তা ও আচরণ যেন কখনো কারও হৃদয়ে আতঙ্কের কারণ না হয়। বরং আমরা এমন সমাজ গড়ে তুলি, যেখানে মানুষ একে অপরের জন্য ভয়ের নয়, বরং শান্তি, আস্থা ও নিরাপত্তার উৎস হয়ে ওঠে। এটাই ইসলামের সৌন্দর্য, এটাই রাসুলুল্লাহ (সা.)-এর শিক্ষা।

ভয় দেখানোমানসিক ভয়
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১২:০০ টা
    অস্ট্রেলিয়া
    ১
    মিসর
    ১
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১১:০০ টা
    কানাডা
    ০
    মরক্কো
    ০
    ০৫ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ০
    প্যারাগুয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ব্রাজিল
    ০
    নরওয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    সকাল ৬:০০ টা
    মেক্সিকো
    ০
    ইংল্যান্ড
    ০
    ০৭ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    পর্তুগাল
    ০
    স্পেন
    ০
    advertisement
    advertisement
    কেপ ভার্দে চ্যালেঞ্জ জিতে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    কেপ ভার্দে চ্যালেঞ্জ জিতে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৩

    মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল

    মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল

    ০৪ জুলাই ২০২৬, ০২:৩২

    তৃণমূলে কোন্দলের শঙ্কায় বিএনপি

    তৃণমূলে কোন্দলের শঙ্কায় বিএনপি

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৫

    বাজারে প্রচলিত টাকা কমেছে ১১ হাজার কোটি

    বাজারে প্রচলিত টাকা কমেছে ১১ হাজার কোটি

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৪

    সফল এনসিটি কেন বিদেশিদের হাতে

    সফল এনসিটি কেন বিদেশিদের হাতে

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫০

    ঘানাকে হারিয়ে শেষ ১৬তে কলম্বিয়া

    ঘানাকে হারিয়ে শেষ ১৬তে কলম্বিয়া

    ০৪ জুলাই ২০২৬, ০৭:০৮

    বিচারক মোশাররফ

    বিচারক মোশাররফ

    ০৪ জুলাই ২০২৬, ০০:০৫

    শোকের সাগরে ভাসছে ইরান

    শোকের সাগরে ভাসছে ইরান

    ০৪ জুলাই ২০২৬, ০০:৪৬

    স্বচ্ছতার সঙ্গেই প্রক্রিয়া এগোচ্ছে

    স্বচ্ছতার সঙ্গেই প্রক্রিয়া এগোচ্ছে

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৮

    ইভি ব্যাটারি নির্মাতাদের জন্য পলিউশন ওয়াচডগ গঠন করছে হাঙ্গেরি

    ইভি ব্যাটারি নির্মাতাদের জন্য পলিউশন ওয়াচডগ গঠন করছে হাঙ্গেরি

    ০৪ জুলাই ২০২৬, ০০:৩৩

    নকআউটে রোনালদোর প্রথম গোল

    নকআউটে রোনালদোর প্রথম গোল

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৮

    ছায়ানটে বর্ষার অনুষ্ঠান, সুফিয়া কামালকে নিবেদন

    ছায়ানটে বর্ষার অনুষ্ঠান, সুফিয়া কামালকে নিবেদন

    ০৪ জুলাই ২০২৬, ০১:০২

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    ০৪ জুলাই ২০২৬, ০৮:২২

    ৪ গণমাধ্যমের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনসিপির

    ৪ গণমাধ্যমের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনসিপির

    ০৪ জুলাই ২০২৬, ০১:৪২

    আজকের নামাজের সময়সূচি (০৪ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (০৪ জুলাই)

    ০৪ জুলাই ২০২৬, ০৭:৩৩

    advertiseadvertise