মানুষের জীবনে সবচেয়ে বড় নিয়ামতগুলোর একটি হলো নিরাপত্তা। যে মানুষ ভয়মুক্ত পরিবেশে জীবনযাপন করতে পারে, তার চিন্তা, কর্ম ও ইবাদত সবই স্বাভাবিকভাবে বিকশিত হয়। এ কারণেই ইসলাম মানুষের জীবন, সম্পদ ও সম্মানের পাশাপাশি তার মানসিক প্রশান্তি ও নিরাপত্তাকেও বিশেষ গুরুত্ব দিয়েছে। ইসলামের দৃষ্টিতে এমনকি রসিকতার ছলেও কাউকে ভয় দেখানো বা আতঙ্কিত করা বৈধ নয়।আব্দুর রহমান ইবনে আবু লায়লা (রহ.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.)-এর সাহাবিগণ এক সফরে ছিলেন। তাদের একজন ঘুমিয়ে পড়লে আরেকজন মজার ছলে তার সঙ্গে থাকা রশিটি সরিয়ে...