Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

হামলায় আহত

আলিফের চোখে কি ফিরবে আলো?

হবিগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১৯:০৩
আলিফের চোখে কি ফিরবে আলো?

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলায় বাম চোখে গুরুতর আহত আলিফ চৌধুরীর দৃষ্টিশক্তি না-ও ফিরতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকেরা।

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন এনসিপির সহযোগী সংগঠন নারীশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক মনিরা শারমিন।

আলিফের অস্ত্রোপচার হয় আজ দুপুর ১২টা থেকে বিকেল সোয়া ৩টা পর্যন্ত । পরে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে মনিরা শারমিন উল্লেখ করেন, চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী আহত চোখটির দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা রয়েছে।

হাসপাতালে আলিফের সঙ্গে থাকা তার নিকটাত্মীয় ও এনসিপি নেতা তৌহিদ আহমেদ আগামীর সময়কে জানান, অস্ত্রোপচারের আগে চিকিৎসকরা বলেছিলেন— চোখটির দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা খুবই কম। তবে অস্ত্রোপচারের পর তারা জানিয়েছেন, ব্যান্ডেজ খোলার পরই চোখটির অবস্থা নিশ্চিতভাবে বলা যাবে।

আরও পড়ুন

এনসিপির গাড়ি থেকে ৫ লাখ টাকা ও যন্ত্রপাতি লুটের অভিযোগ

৩০ জুলাই ২০২৬

গত মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। পরে পুলিশের সহায়তায় তারা মৌলভীবাজারে ফিরে যান। এ ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, হামলার সময় আলিফ চৌধুরীর বাম চোখে রড দিয়ে আঘাত করা হয়। প্রথমে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়।

আলিফ চৌধুরী (১৯) হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পাইকপাড়া গ্রামের ফারুক মিয়ার ছেলে। সম্প্রতি তিনি জাতীয় যুবশক্তিতে যোগ দেন। জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান জাকি জানিয়েছেন, প্রস্তাবিত কমিটিতেও আলিফের নাম রয়েছে।

আরও পড়ুন

এবার গোলাপগঞ্জে এনসিপির গাড়িতে হামলা

৩০ জুলাই ২০২৬

ফেসবুক স্ট্যাটাসে মনিরা শারমিন লেখেন, ‘আলিফকে অপারেশন থিয়েটারে নেওয়া হলো। বন্ডে লেখা- বাম চোখে গুরুতর ইনজুরি, দৃষ্টিশক্তি হারানোর শঙ্কা রয়েছে। অপারেশনে রাজি কিনা। তখনও সে জানত না দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কার কথা। জানার পর শুধু বলল, ‘কোথায় সই করতে হবে? দেন।’

এরপর আলিফ বলল, ‘আমি ভয় পাচ্ছি না। হাসনাত, আসিফ ভাই যারা দেখা করতে চাইছেন, অপারেশনের পর আসতে বলবেন, ভালোভাবে দেখতে চাই।’ ছেলেটার সাহস আমাকে মুগ্ধ করেছে। খোদা, চিকিৎসাবিজ্ঞান যেন ভুল প্রমাণিত হয়। তার দুই চোখেরই দৃষ্টিশক্তি থাকুক’— যোগ করেন মনিরা শারমিন।


এনসিপিহাসনাতসারজিসআলিফ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!