Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

জরিপ করে যোগ্য প্রার্থী বাছবে বিএনপি

রাজকুমার নন্দী
রাজকুমার নন্দী
agamir somoy
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৫:১৪
জরিপ করে যোগ্য প্রার্থী বাছবে বিএনপি

গ্রাফিকস: আগামীর সময়

চলতি বছর স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী দেওয়ার ক্ষেত্রে সতর্ক অবস্থানে থাকতে চায় ক্ষমতাসীন বিএনপি। এজন্য জরিপের মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাইয়ের কথা ভাবছে দলটির সর্বোচ্চ নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। পাশাপাশি এখন থেকেই স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়ার পক্ষে মত কমিটির সদস্যদের।

গতকাল শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক  কার্যালয়ে হয়েছে জাতীয় স্থায়ী কমিটি বৈঠক, সেখানেই হয়েছে এসব আলোচনা। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত পৌনে ১০টা পর্যন্ত চলা এ বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকে উপস্থিত কয়েকটি সূত্রের সঙ্গে কথা বলেছে আগামীর সময়। তাদের কাছ থেকেই জানা গেল এ মনোভাবের কথা। সেখানে উঠে আসে বিএনপি সরকারের নেওয়া বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে দলের মূল্যায়নও। স্থায়ী কমিটির সদস্যরা মনে করেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার সঠিক পথেই এগোচ্ছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ, বৃক্ষরোপণ, খাল খনন-পুনঃখননের মতো কর্মসূচিগুলোর বিষয়ে সন্তোষের কথাও সেখানে উঠে এসেছে। পাশাপাশি বাকি প্রতিশ্রুতিগুলো আগামী দিনে কীভাবে বাস্তবায়ন করা যাবে, তা নিয়েও হয় আলোচনা।

নির্দলীয়ভাবে হতে যাওয়া স্থানীয় সরকার নির্বাচন কবে নাগাদ শুরু করা যেতে পারে, সে আলোচনা হয়। এতে কেউ কেউ মত দেন চলতি বছরের শেষের দিকে শুরু করা যেতে পারে। তখন দু-একজন সদস্য আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের করা সাম্প্রতিক মন্তব্যের প্রসঙ্গটি তোলেন। কিন্তু বিএনপি চেয়ারম্যানসহ উপস্থিত সদস্যরা বিষয়টি নাকচ করে দেন। বেশিরভাগ সদস্য চলতি বছরের মধ্যেই নির্বাচন শুরু করার পক্ষে মতামত দেন। তবে নির্দিষ্ট কোনো মাস নির্ধারণ ঠিক হয়নি।

বেশিরভাগ সদস্যের মতে, আগামী স্থানীয় সরকার নির্বাচন অনেক চ্যালেঞ্জিং হবে। তাই এখন থেকেই প্রস্তুতি শুরুর পরামর্শ উঠে আসে। যোগ্য প্রার্থী বাছাইয়ে জরিপ করার ওপরও হয় আলোচনা।

দেশের বেকারত্বের সমস্যা সমাধানে ‘যোগ্যতার ভিত্তিতে’ সরকারি চাকরি প্রাপ্তির ওপর গুরুত্ব দিতে চান স্থায়ী কমিটির সদস্যরা। এক্ষেত্রে বিগত আওয়ামী লীগ সরকারের মতো ‘অন্ধ দলীয়করণ’ করতে চান না তারা। বৈঠকে আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতন-নিপীড়নে ক্ষতিগ্রস্ত বিএনপির নেতাকর্মীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার বিষয় নিয়েও আলোচনা হয়। স্থায়ী কমিটির নেতাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তারেক রহমান যোগ্যতার ভিত্তিতে মূল্যায়নের বিষয়ে আশ্বস্ত করেন। সে আলোচনার সময়ই তুলে ধরা হয় দলের নীতিগত সিদ্ধান্ত আর সেটি হলো চাকরির ক্ষেত্রে মূল্যায়ন হবে মেধার। শুধু রাজনৈতিক পরিচয় দেখে চাকরি দেবে না বিএনপি।

বৈঠকে দলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার বিষয়েও আলোচনা হয়। তখন দুজন সদস্য দলের আগামী জাতীয় কাউন্সিল করার বিষয়টি সামনে আনেন। বিএনপি চেয়ারম্যানও কাউন্সিল হবে বলে নিশ্চিত করেন। এ ছাড়া যেসব কমিটির মেয়াদ এরই মধ্যে শেষ হয়েছে, সেগুলো পুনর্গঠনের পক্ষেও মতামত উঠে আসে বৈঠকে। 

বিএনপিস্থানীয় সরকার নির্বাচনপ্রার্থী বাছাই
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    জ্বালানির দাম বাড়ার রেশ বন্দরেও

    জ্বালানির দাম বাড়ার রেশ বন্দরেও

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    জ্বালানির দাম বৃদ্ধিতে বিপাকে রাইড শেয়ারিং চালকরা, কমেছে আয়

    জ্বালানির দাম বৃদ্ধিতে বিপাকে রাইড শেয়ারিং চালকরা, কমেছে আয়

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার