স্থানীয় সরকার নির্বাচনের এখনো তফসিল ঘোষণা হয়নি। তবু
দেশের গ্রামবাংলার রাজনৈতিক উঠানে যেন নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। ইউনিয়নের
চায়ের দোকান, বাজারের মোড় কিংবা দলীয় কার্যালয়— সবখানেই ঘুরছে একটি প্রশ্ন, ‘চেয়ারম্যান
পদে শেষ পর্যন্ত কে?’ ক্ষমতায় থাকা বিএনপির জন্য এবার চ্যালেঞ্জ শুধু নির্বাচন নয়,
অসংখ্য আগ্রহী মুখের ভিড় থেকে সবচেয়ে গ্রহণযোগ্য মানুষটিকে খুঁজে বের করা। সেই লক্ষ্যে
অনেকটা নীরবেই তৃণমূল জুড়ে শুরু হয়েছে গুরুত্বপূর্ণ এক বাছাই পর্ব।
বিএনপি চেয়ারম্যান তারেক
রহমানের নির্দেশনায় স্...