Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় প্রতিক্রিয়া

অবিস্মরণীয় অর্জন: পারমাণবিক বিদ্যুতের বাংলাদেশ!

গোলাম কিবরিয়া
গোলাম কিবরিয়া
agamir somoy
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১৬:১৪
শেয়ার করুন:
অবিস্মরণীয় অর্জন: পারমাণবিক বিদ্যুতের বাংলাদেশ!

আজ ১৭ই নভেম্বর, ২০২৬। জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। বাংলাদেশ যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায়। এ তালিকায় বাংলাদেশের স্থান ৩৩তম। বাংলাদেশ তোমাকে অভিনন্দন!

১৯৬১ সালে তৎকালীন পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খান পূর্ব পাকিস্তানে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ১৯৬৩ সালে বিদ্যুৎকেন্দ্রের স্থান হিসেবে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর নির্বাচন করা হয়। এজন্য ২৬০ একর জমিও অধিগ্রহণ করা হয়। প্রকল্পটি বাতিল করে ১৯৬৬ সালে তৎকালীন পশ্চিম পাকিস্তানে একটি পারমাণবিক প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পটির নাম Karachi Nuclear Power Plant (KNUPP)। ১৯৭১ সালের অক্টোবরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি চালু হয়। সেটাই ছিল পাকিস্তানের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। এরপর ১৯৬৭ সালে অধিগ্রহণ করা জমিতে কিছু ভবন ও আবাসন নির্মাণ করা হয়। ১৯৬৯ সালে ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের লক্ষ্যে বেলজিয়ামের সঙ্গে পুনরায় চুক্তি করা হয়। কিন্তু ১৯৭০ সালে পাকিস্তান সরকার এই প্রকল্প বাতিল করে দেয়।

স্বাধীনতার পর দীর্ঘদিন প্রকল্পটি পরিত্যক্ত ছিল।

১৯৭৭ থেকে ১৯৮৬ সালে মেসার্স ‘সোফরাটম’ নামে একটি ফরাসি কোম্পানি এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাই বা Feasibility Study করে। তারা প্রকল্পটি viable বলে মতামত দেয়। ১৯৮৭ সালে জার্মানি ও সুইজারল্যান্ডের দুটি কোম্পানি দ্বিতীয়বার Feasibility Study করে। এই পর্যায়ে তারা ৫০০ মেগাওয়াটের কেন্দ্র স্থাপনের পরামর্শ দেয়। দশ বছর পর ১৯৯৭ সালে বাংলাদেশ আনবিক শক্তি কমিশন ৬০০ মেগাওয়াটের কেন্দ্র করার উদ্যোগ নেয়। এই উদ্যোগের ধারাবাহিকতায় ২০০৮ সালে চীনের সহায়তায় এই বিদ্যুৎকেন্দ্র স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু তা কার্যকর হয়নি।

নানা চড়াই-উতরাই পেরিয়ে ২০১০ সালের ১০ই নভেম্বর জাতীয় সংসদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন পরিকল্পনা অনুমোদন করে। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন নিউক্লিয়ার কোম্পানি রোসাটম স্টেট অ্যাটমিক এনার্জি করপোরেশনের সঙ্গে বাংলাদেশ আনবিক শক্তি কমিশন চুক্তি স্বাক্ষর করে। পুনরায় যাত্রা শুরু হয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রকল্পের। দীর্ঘ ধারাবাহিক কর্মতৎপরতায় আজ জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হলো। বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনক্ষমতা ২৪০০ মেগাওয়াট।

এই বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ফলে দেশে দক্ষ প্রকৌশলী গড়ে উঠেছে। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন বিষয়ে প্রায় এক হাজার ৬০০ প্রকৌশলী রাশিয়া থেকে প্রশিক্ষণ পেয়েছেন। আরও দক্ষ প্রকৌশলী গড়ে তুলতে দেশের তিনটি বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও মাস্টার্স কোর্স চালু করা হয়েছে। এই প্রকল্পে প্রকৌশলী, কর্মকর্তা, কর্মচারী, নির্মাণকর্মীসহ প্রায় ১২ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে। অচিরেই এই সংখ্যা ২০ হাজারে উন্নীত হবে বলে জানা গেছে।

জ্ঞান হওয়ার পর থেকেই শুনে আসছি ঈশ্বরদীতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হবে। পাবনার সন্তান হিসেবে এজন্য গর্ববোধ করেছি। কিন্তু তার বাস্তবরূপ ছিল না কোনোই। একসময় মনে হয়েছে, এটা একটা স্বপ্ন, এর বাস্তবায়ন বাংলাদেশের পক্ষে সম্ভব নয়। শেষ পর্যন্ত তার গর্ব স্পর্শ করল আমাকেও। পদ্মা নদীর পাড়ে ছোট্ট একটি গ্রাম রূপপুর ছিল রূপকথার গল্প। আজ আর তা রূপকথার গল্প নয়, রূপকথার দৈত্য আজ বাংলাদেশের হাতের মুঠোয়। শুধু পাবনার সন্তান হিসেবে আমার বা আমাদের নয়, রূপপুর এখন গোটা বাঙালি জাতির গর্ব। রূপপুর এখন গোটা দেশের, সমগ্র জাতির গর্ব। বাংলাদেশ এখন এক অনন্য উচ্চতার দেশ, এখন পারমাণবিক ক্লাবের সদস্য।

এ বিশ্ব অবাক তাকিয়ে রয়
জ্বলে পুড়ে ছারখার
তবু মাথা নোয়াবার নয়।’

রূপপুররূপপুর পারমাণবিক বিদ্যুৎপারমাণবিক বিদ্যুত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন