তীব্র সংকটে দিশা হারায় মানুষ। খোঁজে আশার আলো। সরকারও তাকিয়ে ছিল রূপপুরের দিকে— আশা, সেপ্টেম্বরে মিলবে পারমাণবিক বিদ্যুতের ঝলক। সেখানেও এখন আঁধার। ‘সেফটি ভালভ’ নামের গুরুত্বপূর্ণ যন্ত্র দেড় মাসেও পরীক্ষায় উত্তীর্ণ হয়নি। নতুন ভালভ ছাড়া এগোনোর পথ নেই। সেটি আনতে লাগবে কয়েক মাস। সঙ্গে বাকি পড়েছে রক্ষণাবেক্ষণ ও পরিচালনার কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি। ফলে অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, কেন্দ্রটি চালু করতে এরই মধ্যে অনেক বেশি সময় লেগে গেছে। দেশের স্বার্থে যত দ্রুত সম্ভব এখান থেকে বিদ্যুৎ উৎপা...