Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সম্পাদকীয়

আগামীর চোখ

হাটে জাল টাকা রাস্তায় অজ্ঞান পার্টি

agamir somoy
প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৭:২০
হাটে জাল টাকা রাস্তায় অজ্ঞান পার্টি

মাননীয়

আইজি, বাংলাদেশ পুলিশ

মহাশয়, সেলাম জানবেন। আমি মফস্বলের এক নগণ্য গরু ব্যবসায়ী। সারা বছর হাড্ডিভাঙা খাটুনি খেটে পশুর হাটে দুটো পয়সার মুখ দেখি। কিন্তু এবারের ঈদের আগে যা শুরু হয়েছে, তাতে কপালে চিন্তার ভাঁজ পড়েছে। চারদিকে জাল নোটের মহোৎসব চলছে। বাজারে আসল টাকার চেয়ে নকল টাকার রমরমা বেশি। অনলাইনে-অফলাইনে দেদার বিক্রি হচ্ছে জাল নোট। ১ লাখ টাকার জাল নোট নাকি মাত্র ৬ থেকে ১০ হাজার টাকায় মিলছে! খদ্দেরের বাজেট একটু বেশি হলে ১৫ হাজারেও খাসা নোট পাওয়া যাচ্ছে। কী চমৎকার ব্যবসার আইডিয়া! আজকাল ফেসবুক খুললে জামাকাপড় বা প্রসাধনী সামগ্রীর বিজ্ঞাপনের চেয়ে জাল টাকার লোভনীয় স্পনসরড পোস্ট চোখে পড়ে! আমরা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে বছরভর গরু পুষি। আর মৌসুমি চোর-ছ্যাঁচোড়েরা স্রেফ একটা প্রিন্টার বসিয়ে রাতারাতি লাখপতি বনে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশের ছোঁয়ায় জাল নোটের কারবারিরাও এখন পুরোদস্তুর হাইটেক। ফেসবুক স্ক্রল করলেই এদের সন্ধান মিলছে। এ যেন হাটের সস্তা আলু-পটোল!

জাল নোটের কারবারিরাও এখন পুরোদস্তুর হাইটেক। ফেসবুক স্ক্রল করলেই এদের সন্ধান মিলছে

এবারের গরুর হাট যেন জোচ্চোরদের স্বর্গরাজ্য। ঈদুল আজহা এলেই মৌসুমি অপরাধীদের বড় বাড়বাড়ন্ত হয়। এদের দাপটে সাধারণ মানুষের জান কয়লা। শুধু জাল নোট নয়, এদের চাতুরীর বহর দেখলে চোখ কপালে ওঠে। চারদিকে অজ্ঞান পার্টি আর মলম পার্টির ভিড়। বাসে-লঞ্চে একটু অসাবধান হলেই কেল্লাফতে! চোখে মলম ঘষে কিংবা চেতনানাশক খাইয়ে সর্বস্ব লুটে নিচ্ছে। সেদিন শুনলাম, এক কলেজছাত্রের গলায় চাপাতি ঠেকিয়ে নাকি আইফোন ১৭ প্রো ম্যাক্স কেড়ে নিয়েছে ছিনতাইকারীরা। ভরদুপুরে খোদ রাজধানীতে এই কাণ্ড! আমরা যারা গ্রাম থেকে লাখ লাখ টাকার গরু নিয়ে আসি, আমাদের নিরাপত্তা কোথায়? হাটে জাল টাকা আর রাস্তায় অজ্ঞান পার্টি!

মাননীয় আইজি সাহেব, কাগজে দেখলাম আপনাদের বিশেষ অভিযানে নাকি হাজার দু-এক অপরাধী ধরা পড়েছে। তবু এদের দাপট কমছে কই? জাল নোট তৈরির কারখানাগুলো যেন ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে। পশুর হাটে আপনারা জাল টাকা চেনার মেশিন বসাবেন শুনলাম। কিন্তু বাজারে যদি জাল নোটের বন্যা বয়ে যায়, তবে কটা নোট পরীক্ষা করব? চোর পালালে বুদ্ধি বাড়ে, এ কথা তো জানাই আছে। তবে এবার যেন চোর হাটে ঢোকার আগেই আপনাদের বুদ্ধি খোলে। এই মৌসুমি ডাকাতদের ডানা ছাঁটুন। না হলে আমাদের পকেটটাই কোরবানি হয়ে যাবে।

 

ইতি

এক গরু ব্যবসায়ী

 

আগামীর চোখঅজ্ঞান পার্টিজাল টাকামফস্বলসম্পাদকীয়
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise