মাননীয়
আইজি, বাংলাদেশ পুলিশ
মহাশয়, সেলাম জানবেন। আমি মফস্বলের এক নগণ্য গরু ব্যবসায়ী। সারা বছর হাড্ডিভাঙা খাটুনি খেটে পশুর হাটে দুটো পয়সার মুখ দেখি। কিন্তু এবারের ঈদের আগে যা শুরু হয়েছে, তাতে কপালে চিন্তার ভাঁজ পড়েছে। চারদিকে জাল নোটের মহোৎসব চলছে। বাজারে আসল টাকার চেয়ে নকল টাকার রমরমা বেশি। অনলাইন...