Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

শ্রেষ্ঠত্বের ‘ভার’ ও লুটের পাথর

agamir somoy
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৬:০১
শ্রেষ্ঠত্বের ‘ভার’ ও লুটের পাথর

গ্রাফিকস: আগামীর সময়

বরাবর

পুলিশ সুপার, সিলেট জেলা

জনাব, শ্রদ্ধা জানবেন। আমি শাহ আরেফিন টিলার এক হতভাগ্য বাসিন্দা ছিলাম। আড়াই দশক আগে আমাদের মাথা উঁচু ছিল। আমরা প্রকৃতির বুকে শান্তিতে ঘুমাচ্ছিলাম। তারপর একদিন আমাদের ওপর কুনজর পড়ল। মানুষ আমাদের কেটে নিয়ে যেতে লাগল। আমরা সরকারি খাস খতিয়ানের সম্পত্তি। তাই প্রশাসন কর্তৃক আমাদের পাহারা দেওয়ার কথা ছিল। কিন্তু রক্ষকই ভক্ষক হলে যা হয়! আমাদের বুক চিরে নির্মম লুটপাট চলল। আমরা দিনে দিনে নিঃশেষ হয়ে গেলাম। অনিন্দ্যসুন্দর টিলাটি এখন কঙ্কালসার।

গত ফেব্রুয়ারির কথা মনে পড়ে। আপনাদের কোম্পানীগঞ্জ থানার ওসি সাহেব ‘শ্রেষ্ঠ ওসির’ খেতাব ও পদক পেলেন। আমরা টিলার পাথররা খুব খুশি হয়েছিলাম। ভেবেছিলাম, শ্রেষ্ঠ মানুষের ছায়ায় এবার আমরা নিরাপদ। কিন্তু আমাদের সরলতা ছিল বোকামি। আমরা বুঝিনি, শ্রেষ্ঠত্বের সংজ্ঞা এত বিচিত্র হতে পারে! জানা গেল, ওসির বিশেষ ‘লাইনে’ প্রতি ট্রলি থেকে মাত্র ২০০ টাকা চাঁদার বিনিময়ে আমরা ভোলাগঞ্জে পাচার হয়ে গেলাম। পুলিশ আমাদের পাহারা দিল। যেন আমরা কোনো মহামূল্যবান রাষ্ট্রীয় অতিথি!

কঙ্কালসার টিলার শেষ প্রতিনিধি হিসেবে ওসির গলায় লটকে থাকাটাই হবে আমার একমাত্র পরম প্রাপ্তি

জুলাই মাসে এসে সেই শ্রেষ্ঠ ওসি সাহেবকে প্রত্যাহার করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, তার পাওয়া ওই ‘শ্রেষ্ঠ ওসির’ চকচকে পদকটির কী হবে? সেটি তো আর প্রত্যাহার হয়নি! তদন্ত কমিটি গঠন হবে শুনলাম। প্রতিবেদন আসবে। কিন্তু আমরা যারা হারিয়ে গেছি, তারা কি আর ফিরব?

হে হাকিম, ওসির লাইনে পড়ে আমি আমার আদি ঠিকানা হারিয়েছি। এখন আমি ঘরছাড়া, পরিচয়হীন। তাই আপনার কাছে আমার এক আকুতি। আমি তো আর টিলায় ফিরতে পারব না। এর চেয়ে বরং আমাকে ওই ‘শ্রেষ্ঠ ওসি’ সাহেবের পদক হিসেবে ঘোষণা করা হোক। আমি পদক হয়ে ওসির গলায় লটকে থাকতে চাই। যে বুকের ওপর দাঁড়িয়ে তিনি আমাদের বিলুপ্তির লাইনম্যান সেজেছিলেন, সেই বুকেই আমি অনন্তকাল ঝুলে থাকতে চাই। তিনি যেখানেই বদলি হোন, পুলিশ লাইনে কিংবা অন্য কোথাও, এই পাথরের মেডেল যেন তার গলা থেকে না নামে।

লোভের বাজারে আমাদের জীবনের মূল্য ছিল মাত্র ২০০ টাকা। এবার না হয় ওসির গলার পাথরের ফাঁসি হয়েই আমি ঝুলে থাকি। কঙ্কালসার টিলার শেষ প্রতিনিধি হিসেবে ওসির গলায় লটকে থাকাটাই হবে আমার একমাত্র পরম প্রাপ্তি।

ইতি

ঠিকানা হারানো এক টুকরো পাথর

পুলিশ সুপারসিলেট জেলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে