চাকরি থেকে পালানো ও অসদাচারণের অভিযোগে ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ছয়জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।বাকিরা হলেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে, ঢাকার অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার ছানোয়ার হোসেন (পরবর্তীতে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয় সংযুক্ত), রংপুরের রেঞ্জ ডিঅাইজি কার্যালয়ে সংযুক্ত ও খাগড়াছড়ির সাবেক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জায়েদুল আলম, সচিবাল...