Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
খতনা ক্যাম্প রক্তদান সবই করেন তারেক
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

এসপিকে প্রত্যাহার দেখিয়ে পুলিশ সদর দপ্তরের নামে ‘ভুয়া’ চিঠি

কুমিল্লা (দক্ষিণ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০১ জুন ২০২৬, ১৩:৩৭
শেয়ার করুন:
এসপিকে প্রত্যাহার দেখিয়ে পুলিশ সদর দপ্তরের নামে ‘ভুয়া’ চিঠি

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান

কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) সংযুক্ত করার একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে চিঠিটি ভুয়া বলে দাবি করেছেন পুলিশ সুপার এবং জেলা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা।

গতকাল রবিবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই চিঠিতে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপির (প্রশাসন) স্বাক্ষর ও সিল রয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে অনুষ্ঠিত একটি মিছিল এবং প্রশাসনিক কারণে জনস্বার্থে কুমিল্লার এসপি মো. আনিসুজ্জামানকে বর্তমান দায়িত্ব থেকে অবিলম্বে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাকে ডিএমপিতে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে আজ সোমবার জেলা পুলিশের একাধিক দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, এ ধরনের আদেশপত্রে সই করা ঊর্ধ্বতন কর্মকর্তার নাম উল্লেখ থাকে। এ ছাড়া বিধি অনুযায়ী সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও কর্মকর্তাদের কাছে অনুলিপি পাঠানো হয়। ভাইরাল হওয়া চিঠিতে এসব আনুষ্ঠানিকতা অনুসরণ করা হয়নি।

কর্মকর্তাদের দাবি, চিঠিটি সম্পূর্ণ ভুয়া। তাদের ধারণা, মাদক ও অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী এবং ছিনতাইকারী গ্রেপ্তার অভিযানসহ সাম্প্রতিক সময়ে স্বচ্ছভাবে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম পরিচালনার কারণে কোনো মহল অসন্তুষ্ট হয়ে এ ধরনের অপপ্রচার চালাতে পারে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলেও তারা জানিয়েছেন।

এ বিষয়ে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান আগামীর সময়কে বলেছেন, ভাইরাল হওয়া চিঠিটি পুলিশ সদর দপ্তরের নয়। একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালানোর উদ্দেশে ভুয়া বিজ্ঞপ্তিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছে।

মো. আনিসুজ্জামান ২০২৫ সালের ২৯ নভেম্বর কুমিল্লার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

ভুয়া চিঠিপুলিশ সুপারবদলিমো. আনিসুজ্জামানকুমিল্লা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নাহিদ

    লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নাহিদ

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    মোংলামুখী বিস্ফোরকবাহী জাহাজ আটকের দাবি ইন্দোনেশিয়ার

    মোংলামুখী বিস্ফোরকবাহী জাহাজ আটকের দাবি ইন্দোনেশিয়ার

    আর্থিক প্রতিবেদনে মিথ্যা তথ্য ও অনিয়ম

    আর্থিক প্রতিবেদনে মিথ্যা তথ্য ও অনিয়ম